Preloader
প্রশ্নব্যাংক ও নির্ভুল সমাধান

BCIC সহকারী প্রশাসনিক কর্মকর্তা (তারিখ : ২৭.০৬.২০২৫); IBA

মোট প্রশ্ন: 80  |  পূর্ণমান: 80.00  |  সময়: 60 মিনিট

ফিল্টার:
মোট প্রশ্ন: 80 টি
বিষয় ফিল্টার:
1 বাংলা ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
ক ২
খ ৩
গ ৫
ঘ ৪
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। প্রতিটি ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যথা- ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ।
2 বাংলা কোনটি স্বরভক্তির উদাহরণ?
ক ইস্কুল
খ আইজ
গ মাইর
ঘ শোলোক
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। যাকে বলা হয় স্বরভক্তি বা স্বরাগম বা বিপ্রকর্ষ। যেমন - শ্লোক > শোলোক।
3 বাংলা 'পশ্বাচার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক পশ্ব + চার
খ প্রশ্ন + আচার
গ গত + চার
ঘ পশু + আচার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নিয়ম: উ-ধ্বনি বা উ-ধ্বনির পরে অন্য স্বরধ্বনি থাকলে উ বা উ-ধ্বনির জায়গায় ব-ফলা হয় এবং পরের স্বরধ্বনির চিহ্ন আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। উদাহরণ: পশু + আচার = পশ্বাচার, মনু + অন্তর = মন্বন্তর।
4 বাংলা অব্যয়ের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?
ক রোগীর তো যায় যায় অবস্থা।
খ কবিরের মৃত্যুতে সবাই হায় হায় করতে লাগল।
গ কে কে যাবে দোকানে?
ঘ নদী বয়ে চলে ধীরে ধীরে।
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অব্যয়ের দ্বিরুক্তি হলো বাক্যে কোনো অব্যয় পদকে দুইবার ব্যবহার করে তার অর্থকে জোরদার করা, অথবা আবেগ, অনুভূতি, আধিক্য কিংবা পৌনঃপুনিকতা প্রকাশ করা কবিরের মৃত্যুতে সবাই হায় হায় করতে লাগল। বাক্যটিতে ভাবের গভীরতা বোঝাতে অব্যয়ের দ্বিরুক্তি ব্যবহার করা হয়েছে। রোগীর তো যায় যায় অবস্থা। - বিশেষণরূপে ক্রিয়াবাচক দ্বিরুক্তি। নদী বয়ে চলে ধীরে ধীরে। - ক্রিয়া বিশেষণ রূপে শব্দের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে। কে কে যাবে দোকানে? - বহুবচন বা আধিক্য বোঝাতে সর্বনামের দ্বিরুক্তি।
5 বাংলা কোনটি রূপক কর্মধারয়ের উদাহরণ?
ক চন্দ্রমুখ
খ ক্রোধানল
গ ভ্রমরকৃষ্ণ
ঘ অরুণরাঙ্গা
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে রূপ বা ই যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন- সুখসাগর = সুখ রূপ সাগর , জীবনপ্রদীপ = জীবন রূপ প্রদীপ , জ্ঞানবৃক্ষ = জ্ঞান রূপ বৃক্ষ, ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি। অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ উপমান কর্মধারয় এবং মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ।
6 বাংলা কোনটি তৎপুরুষ সমাস?
ক কাড়াকাড়ি
খ প্রণাম
গ বিদ্যাহীন
ঘ উপগ্রহ
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
• পূর্বপদের বিভক্তির লোপের যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বুঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন- বিদ্যা দ্বারা হীন = বিদ্যাহীন (তৃতীয়া তৎপুরুষ সমাস)। মধুমাখা: মধু দিয়ে (বা দ্বারা) মাখা (তৃতীয়া তৎপুরুষ), বিপদাপন্ন: বিপদকে আপন্ন (দ্বিতীয়া তৎপুরুষ), প্রভাত - প্রাদি সমাস, কাড়াকাড়ি - ব্যতিহার বহুব্রীহি সমাস এবং উপগ্রহ - অব্যয়ীভাব সমাস।
7 বাংলা নিচের কোন শব্দে 'উৎকৃষ্ট' অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক স্থান
খ সাজিরা
গ সরাজ
ঘ সুখবর
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সাজিরা (সা উপসর্গ + জিরা), যেখানে সা উপসর্গটি 'উৎকৃষ্ট' বা 'সুন্দর' অর্থে ব্যবহৃত হয়েছে। সু | উত্তম | সুনজর, সুখবর, সুদিন
8 বাংলা কোনটি সংস্কৃত ধাতু দ্বারা গঠিত শব্দ?
ক স্থান
খ কেনা
গ বাঁধা
ঘ ঘষা
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সংস্কৃত ভাষার ক্রিয়াপদের মূল অংশকে সংস্কৃত ধাতু বলা হয়। অর্থাৎ যে ধাতুগুলো সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, সেগুলোই সংস্কৃত ধাতু।
9 বাংলা 'অমরাবতী' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক কলাবতী
খ মরাবতী
গ নরক
ঘ মায়াবতী
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সমার্থক শব্দ: ইন্দ্রপুরী, স্বর্গলোক, দেবলোক, অমরধাম. ত্রিদিবপুরী সুরলোক, পরম ধাম, ঐন্দ্রপুরী, বেহেশত. জান্নাত। কলাবতীর সমার্থক শদ্ব: শিল্পনিপুণা. গুণবতী।
10 বাংলা 'কুলকাঠের আগুন' বাগধারাটির অর্থ কী?
ক অসম্ভব বস্তু
খ তীব্র জ্বালা
গ অসাবধান
ঘ সামান্য
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
• কাঠের পুতুল - নির্জীব/অসাড় | কুলকাঠের আগুন - তীব্র জ্বালা | গোঁফ খেজুরে - নিতান্ত অলস | সোনার পাথর বাটি, কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব বস্তু
11 বাংলা "আমরা সবাই রাজা" - গানটি সংকলন করা হয়েছে কোথা থেকে?
ক রাজা নাটক
খ নটিরপূজা নাটক
গ রক্তকরবী নাটক
ঘ সবাই রাজা
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত রূপক সাংকেতিক নাটক 'রাজা' (১৯১০) তে 'আমরা সবাই রাজা' গানটি ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এর গুরুত্বপূর্ণ নাটক: রবীন্দ্রনাথ ঠাকুর এর গুরুত্বপূর্ণ নাটক: রূপক-সাংকেতিক নাটক • ডাকঘর, • রাজা, • রক্তকরবী, • মুক্তধারা, • অচলায়তন, • তাসের দেশ, সামাজিক ও ঐতিহাসিক নাটক • বিসর্জন, • রাজা ও রাণী, • মালিনী, • চিরকুমার সভা, • গোড়ায় গলদ, • যোগাযোগ / বৈকুণ্ঠের খাতা,
12 বাংলা "পুতুলনাচের ইতিকথা" গ্রন্থের রচয়িতা কে?
ক মানিক বন্দ্যোপাধ্যায়
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ সমরেশ জুমদার
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্ম: উপন্যাস: জননী, দিবারাত্রির কাব্য, পুতুলনাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরতলী, অহিংসা, চিহ্ন। গল্পগ্রন্থ: প্রাগৈতিহাসিক, সরীসৃপ, ছোট বকুলপুরের যাত্রী, আজকাল পরশুর গল্প, ফেরিওয়ালা, হলুদ পোড়া বৌ, ভেজাল, সমুদ্রের স্বাদ।
13 বাংলা ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক ভাব
খ ভাষা
গ ধ্বনি
ঘ বাক্য
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাকরণের মূল ভিত্তি - ভাষা ভাষার মূল উপকরণ - বাক্য ভাষার মূল উপাদান - ধ্বনি ভাষার বৃহত্তম একক - বাক্য শব্দের মূল উপাদান - ধ্বনি বাক্যের মৌলিক উপাদান - শব্দ ধ্বনির অর্থপূর্ণ মিলনে তৈরি হয়- শব্দ। বাক্যের মূল উপাদান/উপকরণ- শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক- শব্দ
14 বাংলা নিচের কোনটি ভুল শব্দ?
ক অঙ্গন
খ শশী
গ সূক্ষ্ম
ঘ ব্রক্ষ
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্রক্ষ শব্দটি ভুল যার শুদ্ধ রূপ হবে বৃক্ষ।
15 বাংলা সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক ধ্বনিতত্ত্বে
খ বাক্যতত্ত্বে
গ রূপতত্ত্বে
ঘ বর্ণতত্ত্বে
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রূপতত্ত্ব / শব্দতত্ত্ব: রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ, পারিভাষিক শব্দ, সমাস, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, ধাতু, অনুজ্ঞা, ক্রিয়ার কাল ইত্যাদি স্থান পায়।
16 বাংলা কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
ক সাথে সাথে
খ দিনরাত্রি
গ রাতারাতি
ঘ শুনশান
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিভক্তিযুক্ত পদের দুই বার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলে। যেমন- ভয়ে ভয়ে, সাথে সাথে, হাটে হাটে, হাতে নাতে, আকাশে বাতাসে।
17 বাংলা "ডাক্তার ডাক" বাক্যটিতে "ডাক্তার" কোন কারকে কোন বিভক্তি?
ক কর্মে শূন্য
খ করণে শূন্য
গ কর্মে সপ্তমী
ঘ করণে সপ্তমী
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
• যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। আবার বাক্যের ক্রিয়াকে 'কি' বা 'কাকে' দিয়ে প্রশ্ন করলে উত্তরে কর্মকারক পাওয়া যায়। • আমি ভাত খাই। (কী খাই? → ভাত = কর্ম কারক), • ছেলেটি বই পড়ছে। (কী পড়ছে? → বই = কর্ম কারক), • আমি তাকে চিনি। (কাকে চিনি? → তাকে = কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি),
18 বাংলা "আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল"- বাক্যটিতে কোন ধরনের দোষ আছে?
ক বাহুল্য দোষ
খ উপমার ভুল প্রয়োগ
গ বাগধারার দোষ
ঘ গুরুচণ্ডালী দোষ
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঠিকভাবে উপমা অলংকার ব্যবহার না করলে যোগ্যতার হানি ঘটে। যেমন- আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হইল। (বীজ ক্ষেত্রে বপন করা হয়, মন্দিরে নয়)।
19 বাংলা "চশমা" কোন ভাষার শব্দ?
ক ফারসি
খ আরবী
গ ফরাসী
ঘ পর্তুগিজ
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ফারসি ভাষার কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো- আইন, আমদানি, চশমা, জবানবন্দি, ফরমান, বাদশাহ, আবহাওয়া, আয়না, খানসামা, গালিচা, জাদু, জানোয়ার, জামদানি, তোশক, নমুনা, জিন্দাবাদ, ফিরিঙ্গি, বদমাস, বেকার, বিলাতি, মোগলাই, সওদাগর, সফেদ, হাঙ্গামা। বাংলা ভাষায় ব্যবহৃত বহুল পরিচিত এবং গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলোকে কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যায়: [1] আইন-আদালত ও প্রশাসন সংক্রান্ত শব্দ: • আদালত, • আসামি, • উকিল, • এজলাস, • হাকিম, • মামলা, • মোকদ্দমা, • ফয়সালা, • কানুন, • খারিজ , ধর্ম ও ইসলাম সংক্রান্ত শব্দ: • আল্লাহ, • আখিরাত, • ঈদ, • ইমান, • কিয়ামত, • কোরআন, • কুরবানি, • জান্নাত, • জাহান্নাম, • তওবা , শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত শব্দ: • উস্তাদ, • কলম, • কিতাব,, • খাতা,
20 বাংলা "কখন আসা হলো?"- এটি কোন বাচ্যের উদাহরণ?
ক কর্তা বাচ্য
খ কর্ম বাচ্য
গ ভাববাচ্য
ঘ করণ বাচ্য
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে বাক্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে ভাববাচ্য বলে। ভাববাচ্যে ক্রিয়াপদ সর্বদাই নাম পুরুষের হয়। ভাববাচ্যে কখনও কখনও কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়। উদাহরণ: কখন আসা হলো? English
21 ইংরেজি (English) Computer-Generated Imagery (CGI) in movies no longer shocks movie-goers because these effects have now become _______ across many films.
ক commonplace
খ insular
গ proverbial
ঘ expensive
ঙ regulated
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Commonplace - গতানুগতিক / প্রচলিত Insular - সংকীর্ণচিত্ত Proverbial - লোকপ্রসিদ্ধ Expensive - দামী Regulated - নিয়ন্ত্রিত বাংলা অর্থ- মুভিতে কম্পিউটার জেনারেটেড ইমেজারি আর দর্শকদের চমকে দেয় না, কারণ এখন এই ধরনের ইফেক্ট অনেক মুভিতে দেখা যায়।
22 ইংরেজি (English) In his earlier writings, the sufferings of the working class played a/an _______ role in the stories.
ক amicable
খ baroque
গ confusing
ঘ pivotal
ঙ elated
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Amicable - বন্ধুত্বপূর্ণ Baroque - অত্যধিক অলঙ্কারযুক্ত Confusing - বিভ্রান্তিকর Pivotal - গুরুত্বপূর্ণ Elated - অত্যন্ত আনন্দিত বাংলা অর্থ- তার আগের লেখাগুলোতে শ্রমজীবী শ্রেণির দুঃখ-কষ্টগুলো গল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
23 ইংরেজি (English) Christian Bale is considered a truly _____ actor due to his remarkable ability to undergo physical changes for various roles.
ক translucent
খ metamorphosis
গ intractable
ঘ protean
ঙ effete
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Translucent - আলোকপ্রবাহী Metamorphosis - রূপান্তর Intractable - দুরন্ত Protean - বহুরূপী Effete - দুর্বল বাংলা অর্থ- Christian Bale কে একজন সত্যিকারের বহুমুখী প্রতিভার অভিনেতা মনে করা হয়, কারণ তিনি বিভিন্ন চরিত্রের জন্য শারীরিকভাবে পরিবর্তন আনতে সক্ষম।
24 ইংরেজি (English) Given the considerable family wealth he inherited, nobody ever thought he would become the _____ person that he is today.
ক brilliant
খ astute
গ impecunious
ঘ prolific
ঙ laconic
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Brilliant - বুদ্ধিমান Astute - বিচক্ষণ Impecunious - নিঃসম্বল Prolific - প্রচুর পরিমাণে উৎপাদনশীল Laconic - স্বল্পভাষী বাক্যটিতে বলা হয়েছে - সে যে বিপুল পারিবারিক সম্পদ উত্তরাধিকারসূত্রে পেয়েছিল, তা বিবেচনায় কেউ কখনো ভাবেনি যে সে আজ এরকম দেউলিয়া ব্যক্তি হয়ে উঠবে।
25 ইংরেজি (English) The company's logo is so ____ that people anywhere in the world can recognize it in an instant.
ক minimal
খ clandestine
গ Ornamental
ঘ disparate
ঙ ubiquitous
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Minimal - ন্যূনতম Clandestine - গোপন Ornamental - শোভাবর্ধক Disparate - অসদৃশ Ubiquitous - সর্বব্যাপী বাক্যটিতে বলা হয়েছে, এই কোম্পানীর লোগো এতটাই সর্বগত যে বিশ্বের যেকোনো জায়গার মানুষ এক মুহূর্তেই তা চিনে নিতে পারে।
26 ইংরেজি (English) Questions 26 to 30: Identify the erroneous part. If there is no error, choose option E. "Than he smiled softly turned away, and left the room”.
ক Than
খ softly
গ turned away
ঘ left
ঙ No error
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কোনো বাক্যের শুরুতে Than বসতে পারে না, বরং ধারাবাহিক ঘটনাক্রম অনুসারে then বসতে পারে। তাই than এর পরিবর্তে then বসালে বাক্যটি শুদ্ধ হবে।
27 ইংরেজি (English) My assistant Hamidur yesterday submitted a blatantly brilliant report on the company's sustainable practices.
ক My assistant
খ blatantly brilliant
গ report on
ঘ company's
ঙ No Error
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Sentence টিতে blatantly brilliant এর স্থলে শুধু brilliant বসবে। Blatantly (নির্লজ্জভাবে) শব্দটি সাধারণত নেতিবাচক কিন্তু প্রকাশ্যে বা নির্লজ্জভাবে ঘটলে ব্যবহৃত হয়। যেমন : He blatantly lied in the court. কিন্তু এখানে বলা হচ্ছে রিপোর্টটি brilliant (অসাধারণ), যা ইতিবাচক প্রশংসাসূচক শব্দ।
28 ইংরেজি (English) Because he had lost his hearing aide the day before, Kabir could not properly focus on the lecture.
ক had lost
খ hearing aide
গ day before
ঘ focus on
ঙ No error
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Hearing aide না হয়ে hearing aid বসবে। Aid (সাহায্যকারী যন্ত্র / উপকরণ) হলো সঠিক শব্দ শুনতে শ্রবণযন্ত্র। অন্যদিকে, Aide অর্থ সহকারী।
29 ইংরেজি (English) Neither the line manager nor his assistant was informed about the sudden inspection visit.
ক Neither the line
খ was
গ informed about
ঘ inspection visit
ঙ No error
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Either....or, Neither....nor, এর ক্ষেত্রে or, nor এর পর যে subject থাকবে সেই subject অনুযায়ী verb হবে। অর্থাৎ এদের পর noun plural হলে verb ও plural হবে এবং noun singular হলে verb ও singular হবে। আলোচ্য বাক্যে nor এর পর his assistant আছে যা singular (was). তাই বাক্যটি সঠিক।
30 ইংরেজি (English) These days, sadly, nothing but mangoes grow in my backyard garden.
ক These days
খ nothing but
গ mangoes
ঘ grow in
ঙ No error
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সাধারণত nothing but এর পরবর্তী verb-টি singular এ বসে। তাই grow in এর পরিবর্তে grows in হলে বাক্যটি সঠিক হবে।.
31 ইংরেজি (English) unscrupulous : principles : : _____ : actions
ক conscious
খ agile
গ reckless
ঘ proactive
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Unscrupulous - বিবেকহীন Principles - নীতিমালা Reckless - দায়িত্বজ্ঞানহীন সম্পর্ক : Unscrupulous ব্যক্তি Principles মানেন না। একইভাবে একজন Reckless ব্যক্তি actions বা তার কাজের প্রতি অযত্নবান।
32 ইংরেজি (English) Framework : implement : : personnel : _____.
ক deploy
খ enact
গ handover
ঘ control
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Framework ব্যবহৃত হয় বাস্তবায়নের (implement) জন্য। একইভাবে Personnel (কর্মচারী) কে deploy (মোতায়েন করা) করা হয় কোনো নির্দিষ্ট কাজের জন্য।
33 ইংরেজি (English) Time : synchronous : : place : _____
ক dubious
খ vague
গ spurious
ঘ congruent
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Time এর সাথে synchronous (সমকালীন) এর যেমন সম্পর্ক, একইভাবে place (স্থান) এর সাথে congruent (আকৃতি বা অবস্থানগত মিল) এর মিল রয়েছে।
34 ইংরেজি (English) Which of the following pairs represents an incorrect antonym?
ক scarce, abundant
খ praise, compliment
গ victory, defeat
ঘ complex, simple
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Scarce : ঘাটতি - Abundant : প্রাচুর্যপূর্ণ → বিপরীত Praise : প্রশংসা - Compliment : প্রশংসাসূচক → সমার্থক Victory : বিজয় - Defeat : পরাজয় → বিপরীত Complex : জটিল - Simple : সহজ → বিপরীত
35 ইংরেজি (English) Which of the following best replaces the word explicit in the phrase 'explicit permission'?
ক broad
খ facit
গ equivocal
ঘ express
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Explicit অর্থ পরিষ্কারভাবে এবং পরিপূর্ণভাবে প্রকাশিত যার সমার্থক শব্দ হলো express। equivocal – দ্ব্যর্থক, Broad- বিস্তীর্ণ .
36 ইংরেজি (English) Identify the correct / misspelled word:
ক seperate
খ committee
গ tomorrow
ঘ achieve
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Separate অর্থ পৃথক।
37 ইংরেজি (English) Identify the correct / misspelled word:
ক receive
খ embarassed
গ restaurant
ঘ government
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Embarrassed অর্থ বিব্রত।
38 ইংরেজি (English) Identify the correct / misspelled word:
ক friendly
খ reverse
গ maintenence
ঘ amalgamate
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Maintenance অর্থ রক্ষণাবেক্ষণ।
39 ইংরেজি (English) Identify the correct / misspelled word:
ক controvarsy
খ cigarette
গ despair
ঘ excellent
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Controversy অর্থ বিতর্ক।
40 ইংরেজি (English) Identify the correct / misspelled word:
ক mortgage
খ amateur
গ perceive
ঘ incredeble
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Incredible অর্থ অবিশ্বাস্য। Math
41 গণিত (Mathematics) গাজীপুর থেকে ময়মনসিংহ ৮০ কিলোমিটার যাত্রার ৩/৪ অংশ জামিল ৩০ কিমি/ঘণ্টা গতিবেগে এবং বাকি অংশ ১০ কিমি/ঘণ্টা গতিবেগে গেলে, তার গড় গতিবেগ (কিমি/ঘণ্টা) কত ছিল?
ক ১০
খ ১২
গ ১৫
ঘ ২০
ঙ ২৫
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৮০ কি.মি. এর ৩/৪ অংশ = ৮০ × ৩/৪ = ৬০ কি.মি. বাকি অংশ = (৮০ − ৬০) কি.মি. = ২০ কি.মি. ৩০ কি.মি. যেতে প্রয়োজনীয় সময় = ৬০/৩০ = ২ ঘণ্টা ১০ কি.মি. যেতে প্রয়োজনীয় সময় = ২০/১০ = ২ ঘণ্টা ৮০ কি.মি. যেতে প্রয়োজনীয় সময় = (২ + ২) ঘণ্টা = ৪ ঘণ্টা নির্ণেয় গড় গতিবেগ = ৮০/৪ = ২০ কি.মি. / ঘণ্টা।
42 গণিত (Mathematics) নিচের কোন সংখ্যাটি ১৪৮ এর মৌলিক গুণনীয়কগুলোর যোগফল?
ক ১৫
খ ২৩
গ ২৯
ঘ ৩৮
ঙ ৩৯
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৪৮ এর গুণনীয়কগুলো {১, ২, ৪, ৩৭, ৭৪, ১৪৮} এখানে, মৌলিক গুণনীয়ক : ২, ৩৭ ∴ নির্ণেয় যোগফল = (২ + ৩৭) = ৩৯।
43 গণিত (Mathematics) ৩^৮১ + ৩^৮২ + ৩^৮৩ = ?
ক ২(৩^৮২)
খ ৫(৩^৮২)
গ ১৩(৩^৮১)
ঘ ৩(৩^৮১)
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৩^৮১ + ৩^৮২ + ৩^৮৩ = ৩^৮১ (১ + ৩^১ + ৩^২) = ৩^৮১ (১ + ৩ + ৯) = ৩^৮১ (১৩) = ১৩(৩^৮১)।
44 গণিত (Mathematics) একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫ মিটার ও ১০ মিটার। পুকুরের চারপাশে ৫ মিটার প্রশস্ত একটি রাস্তা প্রস্তুত করতে কত টাকা খরচ হবে, যদি প্রতি বর্গমিটার রাস্তার ব্যয় ১২০ টাকা হবে?
ক ১৬০০০
খ ১৮০০০
গ ২০০০০
ঘ ২২৫০০
ঙ ২৩০০০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সূত্রের ব্যাখ্যায় হিসাবের ফল ৪২,০০০ টাকা বলা হয়েছে, কিন্তু এ পরিমাণ কোনো বিকল্পে নেই; তাই প্রদত্ত বিকল্প অনুযায়ী 'কোনটিই নয়'। সূত্রে উল্লেখিত উত্তর: ৪২০০০ টাকা (সূত্রে প্রদত্ত. ) পুকুরের ক্ষেত্রফল = (১৫ × ১০) = ১৫০ বর্গমিটার রাস্তাসহ পুকুরের দৈর্ঘ্য = {১৫ + (৫ + ৫)} মি. = ২৫ মিটার রাস্তাসহ পুকুরের প্রস্থ = {১০ + (৫ + ৫)} মি. = ২০ মিটার রাস্তাসহ পুকুরের ক্ষেত্রফল = (২৫ × ২০) বর্গমি. = ৫০০ বর্গমি. রাস্তার ক্ষেত্রফল = (৫০০ − ১৫০) = ৩৫০ বর্গমিটার রাস্তা নির্মাণে খরচ = {৩৫০ × ১২০} = ৪২০০০ টাকা
45 গণিত (Mathematics) চার ঘণ্টায় ৮টি বই বাঁধাই করতে ৮ জন কারিগর দরকার হলে ৮০টি বই ২ ঘণ্টায় বাঁধাই করতে কতজন কারিগর দরকার?
ক ১০০
খ ১২০
গ ২০০
ঘ ১৮০
ঙ কোনটাই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৮টি বই ৪ ঘণ্টায় বাঁধাই করে ৮ জন কারিগর ১ টি বই ৪ ঘণ্টায় বাঁধাই করে ৮/৮ জন ১ টি বই ১ ঘণ্টায় বাঁধাই করে (৮ × ৪)/৮ জন ৮০ টি বই ২ ঘণ্টায় বাঁধাই করে (৮০ × ৮ × ৪)/(৮ × ২) জন বা, ১৬০ জন কারিগর।
46 গণিত (Mathematics) তিন অঙ্কের সকল ধনাত্মক সংখ্যা থেকে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটির মধ্যে "৭" এক বা একের অধিকবার পাওয়ার সম্ভাবনা কত?
ক ৬০/৯০০
খ ৭/২৫
গ ৯০/১২০
ঘ ৯৭৮/৯০০
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
তিন অঙ্কে বিশিষ্ট মোট সংখ্যা ১০০-৯৯৯ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০, বৃহত্তম সংখ্যা ৯৯৯ মোট সংখ্যা = ৯৯৯ − ১০০ + ১ = ৯০০টি ৭ ব্যতিত ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা: শতক স্থানীয় অঙ্কে ৭ ও ০ না রেখে সংখ্যা গঠনের উপায় (১, ২, ৩, ৪, ৫, ৬, ৮, ৯) = ৮টি দশক স্থানীয় অঙ্কে ৭ না রেখে সংখ্যা গঠনের উপায় (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৮, ৯) = ৯টি এককের স্থানে ০-৯ পর্যন্ত ৭ নেই এমন অংকের সংখ্যা = ৯টি মোট উপায় = ৮ × ৯ × ৯ = ৬৪৮টি এক বা একাধিকবার ৭ আছে এরূপ ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা = ৯০০ − ৬৪৮ = ২৫২টি নির্ণেয় সম্ভাবনা = ২৫২/৯০০ = ৭/২৫
47 গণিত (Mathematics) ছয় লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত ১:২। অন্য একটি পাত্রে ৩২ লিটার আমের শরবর্তে আম ও পানির অনুপাত ১:৩। দুটিতে একত্র করলে নতুন মিশ্রণে আম ও পানির অনুপাত কত হবে?
ক ১৯:৫
খ ৫:১৪
গ ২:৫
ঘ ৪:১২
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৬ লিটার আমের শরবতে- অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = ১ + ২ = ৩ আমের পরিমাণ = (৬ × ১/৩) বা ২ লিটার পানির পরিমাণ = (৬ − ২) বা ৪ লিটার আবার ৩২ লিটার আমের শরবতে- অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = ১ + ৩ = ৪ আমের পরিমাণ = (৩২ × ১/৪) বা ৮ লিটার পানির পরিমাণ = (৩২ − ৮) বা ২৪ লিটার নতুন মিশ্রণে আম ও পানির অনুপাত = (২ + ৮) : (৪ + ২৪) = ১০ : ২৮ = ৫ : ১৪।
48 গণিত (Mathematics) 410কে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে _____।
ক ৪
খ ২
গ ১
ঘ ০
ঙ কোনটাই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৪^১০ = ৪² × ৪² × ৪² × ৪² × ৪² ৪² কে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ২ অর্থাৎ মোট ভাগশেষ = ২ × ২ × ২ × ২ × ২ = ৩২ ৩২ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৪ ৪^১০ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৪ হবে।
49 গণিত (Mathematics) আমিনুল বাসা থেকে বের হয়ে ২৪ কিমি উত্তরে যায় এবং পরবর্তীতে ৭ কিমি পূর্বে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত?
ক ২৫
খ ২৯
গ ৩০
ঘ ৪২
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে- AB = ২৪ কি.মি.; BC = ৭ কি.মি.। AC = ? ΔABC হতে: AC² = AB² + BC² = (২৪)² + (৭)² = ৫৭৬ + ৪৯ = ৬২৫ AC = √৬২৫ = ২৫।
50 গণিত (Mathematics) মেশিন ক, খ, গ একসাথে একটি কাজ ৪ ঘণ্টায় শেষ করে। মেশিন খ ও গ একসাথে কাজ করলে কাজটি শেষ হয় ৫ ঘণ্টায় একই কাজ মেশিন ক এর একা করতে কত সময় (ঘণ্টায়) লাগবে?
ক ৬
খ ১২
গ ১৮
ঘ ২০
ঙ ২১
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক, খ, গ একত্রে ৪ ঘণ্টায় করে ১টি কাজ; ১ ঘণ্টায় করে ১/৪ অংশ কাজ খ, গ একত্রে ৫ ঘণ্টায় করে ১টি কাজ; ১ ঘণ্টায় করে ১/৫ অংশ কাজ ক একা কাজটির (১/৪ − ১/৫) বা ১/২০ অংশ করে ১ ঘণ্টায় সম্পূর্ণ বা ১ অংশ করে ২০ ঘণ্টায়।
51 গণিত (Mathematics) একজন দোকানদার একটি পণ্য ৩৫% ছাড়ে ১৯৫ টাকায় বিক্রয় করে। পণ্যটি ২৫% ছাড়ে বিক্রি করতে চাইলে বিক্রয়মূল্য কত টাকা হবে?
ক ২১৫
খ ২২০
গ ২৩৫
ঘ ২৮৫
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৩৫% ছাড়ে, বিক্রয়মূল্য (১০০ − ৩৫) বা ৬৫ টাকা বিক্রয়মূল্য ৬৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ১৯৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৯৫)/৬৫ = ৩০০ টাকা আবার, ২৫% ছাড়ে, বিক্রয়মূল্য (১০০ − ২৫) বা ৭৫ টাকা ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৭৫ টাকা ক্রয়মূল্য ৩০০ টাকা হলে বিক্রয়মূল্য (৭৫ × ৩০০)/১০০ বা ২২৫ টাকা।
52 গণিত (Mathematics) একটি ২৩.৩ মিটার দৈর্ঘ্যের তারকে এমনভাবে দুইভাগে কাটা হয় যাতে করে এক অংশ অন্য অংশ অপেক্ষা ৯.১ মিটার বড় হয়। বড় অংশের দৈর্ঘ্য কত মিটার?
ক ৯.১৪
খ ১৮.২
গ ১২.৮
ঘ ১৬.২
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ছোট অংশের দৈর্ঘ্য x মিটার হলে, বড় অংশের দৈর্ঘ্য (x + ৯.১) মিটার শর্তমতে, x + x + ৯.১ = ২৩.৩ বা, ২x = ২৩.৩ − ৯.১ বা, ২x = ১৪.২ ∴ x = ৭.১ ∴ বড় অংশের দৈর্ঘ্য (৭.১ + ৯.১) মি. বা ১৬.২ মিটার।
53 গণিত (Mathematics) নিচের কোনটি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে ৭৭০০ এর সাথে যোগ করলে যোগফল ২২, ২৫, ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক ১১০০
খ ২২০০
গ ৯৯০০
ঘ ৮৮০০
ঙ ১৯০০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২২, ২৫ এবং ৩২ এর ল.সা.গু. = ৮৮০০ ∴ নির্ণেয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৮৮০০ − ৭৭০০ = ১১০০।
54 গণিত (Mathematics) রাজশাহী বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার ও প্রস্থ ৩০ মিটার। রানওয়ের চতুর্পাশে প্রতি ৩ মিটার অন্তর একটি লাইট প্রতিস্থাপন করা হলে মোট কতগুলো লাইট লাগবে?
ক ৫০০
খ ৫১০
গ ১০১০
ঘ ১০২০
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দৈর্ঘ্য = ১.৫ কি.মি. = (১.৫ × ১০০০) = ১৫০০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার পরিসীমা = ২(১৫০০ + ৩০) = ৩০৬০ মিটার চতুর্পাশে ৩ মিটার অন্তর অন্তর লাইট সংখ্যা = ৩০৬০/৩ টি = ১০২০টি।
55 গণিত (Mathematics) ২৩, ২৫, ২৭,........, ৪৫ ধারাটির যোগফল কত?
ক ৪০৫
খ ৪০৬
গ ৪০৭
ঘ ৪০৮
ঙ ৪০৯
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রদত্ত ধারাটির ১ম পদ = ২৩; শেষপদ = ৪৫; সাধারণ অন্তর = পরবর্তী পদ − পূর্ববর্তী পদ = ২৫ − ২৩ = ২ পদ সংখ্যা = (শেষ পদ − প্রথম পদ)/সাধারণ অন্তর + ১ = (৪৫ − ২৩)/২ + ১ = ১১ + ১ = ১২ নির্ণেয় সমষ্টি = {(শেষপদ + প্রথম পদ)/২} × পদসংখ্যা = {(৪৫ + ২৩)/২} × ১২ = ৩৪ × ১২ = ৪০৮।
56 গণিত (Mathematics) বিমল স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে ৪০ মিটার / মিনিট বেগে ১৫ মিনিটে তার গন্তব্যে পৌঁছায়। আর স্রোতের প্রতিকূলে ৫০ মিনিটে পূর্বের জায়গায় ফেরত আসে। স্রোতের গতিবেগ কত মিটার?
ক ৯
খ ১২
গ ১৪
ঘ ১৫
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
স্রোতের অনুকূলে গতিবেগ = ৪০ মিটার / মিনিট নৌকাটি ১ মিনিটে যায় ৪০ মিটার; ১৫ মিনিটে যায় (৪০ × ১৫) বা ৬০০ মিটার স্রোতের প্রতিকূলে গতিবেগ = ৬০০/৫০ = ১২ মিটার / মিনিট নৌকার গতিবেগ + স্রোতের গতিবেগ = ৪০ মিটার / মিনিট নৌকার গতিবেগ − স্রোতের গতিবেগ = ১২ মিটার / মিনিট [বিয়োগ করে] ২ (স্রোতের গতিবেগ) = ২৮ মিটার / মিনিট ∴ স্রোতের গতিবেগ = ১৪ মিটার / মিনিট।
57 গণিত (Mathematics) আশিক এন্টারপ্রাইজ প্রতি প্যাকেট লাঞ্চ ৭৫ টাকায় বানিয়ে মোট ১৫০টি লাঞ্চ প্যাকেট একটি অফিসে সরবরাহ করে। যদি ২/৩ লাঞ্চ প্যাকেট ১৫০ টাকায় এবং বাকিগুলো ২০০ টাকায় বিক্রি করা হয়, তবে লাভের পরিমাণ কত টাকা?
ক ১০২০০
খ ১২৭৫০
গ ১৩৭৫০
ঘ ১৬৫০০
ঙ ১৮৫২৫
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৫০টি লাঞ্চ প্যাকেটের ক্রয়মূল্য = (১৫০ × ৭৫) টাকা = ১১২৫০ টাকা ১৫০ এর ২/৩ = ১৫০ × ২/৩ = ১০০টি লাঞ্চ প্যাকেট বাকি লাঞ্চ প্যাকেট = (১৫০ − ১০০)টি = ৫০টি বিক্রয়মূল্য = {(১০০ × ১৫০) + (৫০ × ২০০)} = ২৫০০০ টাকা ∴ লাভ = (২৫০০০ − ১১২৫০) = ১৩৭৫০ টাকা।
58 গণিত (Mathematics) একটি চৌবাচ্চা ক নল দ্বারা ২৪ মিনিটে এবং খ নল দ্বারা ৩২ মিনিটে পূর্ণ হয়। দুটি নল একত্রে চালু করার কতক্ষণ পর খ নল বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি ১৮ মিনিটে পূর্ণ হয়?
ক ২
খ ৪
গ ৬
ঘ ৮
ঙ ১২
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'ক' নল দ্বারা ২৪ মিনিটে পূর্ণ হয় ১টি চৌবাচ্চা; ১ মিনিটে পূর্ণ হয় ১/২৪ অংশ; ১৮ মিনিটে পূর্ণ হয় ১৮/২৪ বা ৩/৪ অংশ অবশিষ্ট থাকে = (১ − ৩/৪) অংশ বা ১/৪ অংশ 'খ' নল দ্বারা ১টি চৌবাচ্চা বা ১ অংশ পূর্ণ হয় ৩২ মিনিটে; ১/৪ অংশ পূর্ণ হয় ৩২/৪ বা ৮ মিনিটে ∴ 'খ' নল বন্ধ করতে হবে ৮ মিনিট পর।
59 গণিত (Mathematics) ৪, ৫, ৭, ১১, ১৯, ৩৫,......ধারাটির পরবর্তী পদ কোনটি?
ক ৬৭
খ ৬৮
গ ৬৯
ঘ ৭০
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
লক্ষণীয়, ২য় পদ = ১ম পদ + ২⁰ = ৪ + ১ = ৫ ৩য় পদ = ২য় পদ + ২¹ = ৫ + ২ = ৭ ৪র্থ পদ = ৩য় পদ + ২² = ৭ + ৪ = ১১ ৫ম পদ = ৪র্থ পদ + ২³ = ১১ + ৮ = ১৯ ৬ষ্ঠ পদ = ৫ম পদ + ২⁴ = ১৯ + ১৬ = ৩৫ ৭ম পদ = ৬ষ্ঠ পদ + ২⁵ = ৩৫ + ৩২ = ৬৭।
60 গণিত (Mathematics) একটি আয়তাকার বক্সের ধারণক্ষমতা ১২ ঘনফুট; দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দ্বিগুণ করে নতুন একটি বাক্স বানালে, তার ধারণক্ষমতা কত ঘনফুট হবে?
ক ২৮
খ ৪৮
গ ৬০
ঘ ৯২
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আয়তাকার বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে x, y ও z হলে, আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা = xyz = ১২ আয়তাকার বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দ্বিগুণ হলে, ধারণক্ষমতা (আয়তন) = ২x × ২y × ২z = ৮ × xyz = ৮ × ১২ = ৯৬ ঘনফুট। General Knowledge
61 আন্তর্জাতিক বিষয়াবলি 'অরেঞ্জ রেভ্যুলেশন' কোন দেশের সাথে সম্পৃক্ত?
ক রাশিয়া
খ মিয়ানমার
গ ইউক্রেন
ঘ শ্রীলংকা
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বব্যাপি কিছু আলোচিত বিপ্লব: আমেরিকান বিপ্লব - ১৭৭৬ - যুক্তরাষ্ট্র রুশ/অক্টোবর বিপ্লব - ১৯১৭ - রাশিয়া সাংস্কৃতিক বিপ্লব - ১৯৬৬-১৯৭৬ - চীন ইসলামিক বিপ্লব - ১৯৭৯ - ইরান রোজ বিপ্লব - ২০০৩ - জর্জিয়া অরেঞ্জ বিপ্লব - ২০০৪ - ইউক্রেন টিউলিপ বিপ্লব - ২০০৫ - কিরগিজস্তান নীল বিপ্লব - ২০১১ - মিসর জেসমিন বিপ্লব - ২০১১ - তিউনিশিয়া
62 আন্তর্জাতিক বিষয়াবলি নিচের কোন দেশটি ৭৮৭ ড্রিমলাইনার প্লেনের প্রস্তুতকারক?
ক রাশিয়া
খ চীন
গ ফ্রান্স
ঘ যুক্তরাষ্ট্র
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার প্লেনের প্রস্তুতকারক যুক্তরাষ্ট্র। এটি বোয়িং কোম্পানি দ্বারা ডিজাইন নির্মিত একটি ওয়াইড বডি এয়ারলাইনার।
63 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি নিচের কোনটি মাইক্রোসফট এক্সেলের ফাংশন নয়?
ক SUBTRACT
খ COUNTA
গ INDEX
ঘ MATCH
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
COUNTA, INDEX, MATCH মাইক্রোসফট এক্সেলের ফাংশন। অপরদিকে, SUBTRACT গাণিতিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।
64 সাধারণ বিজ্ঞান নিচের কোন গ্রহটিকে 'Red Planet' বলা হয়?
ক শনি
খ মঙ্গল
গ বুধ
ঘ বৃহস্পতি
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি এবং বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। শনিকে ঘিরে আছে হাজার হাজার বলয়। সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ হলো বুধ। সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শুক্র। এটি পৃথিবীর নিকটতম গ্রহ। একে শুকতারা, সন্ধ্যাতারাও বলা হয়। মঙ্গলগ্রহকে লাল গ্রহ বলা হয়। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। সবচেয়ে বড় উপগ্রহ - টাইটান (শনির উপগ্রহ)।
65 সাধারণ বিজ্ঞান নিচের কোন গ্রন্থটি ইনসুলিন নিঃসরণ করে?
ক অ্যাড্রেনালিন
খ পিটুইটারি
গ থাইমাস
ঘ অগ্ন্যাশয়
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মানবদেহের অগ্ন্যাশয় গ্রন্থির আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক অংশ হতে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়।
66 বাংলাদেশ বিষয়াবলি বিসিআইসি এর অধীনে বর্তমানে কতগুলি কারখানা চলমান?
ক ১১
খ ১২
গ ১৩
ঘ ১৪
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিসিআইসি এর বর্তমানে ১১টি কারখানা চালু আছে। সার কারখানাগুলো • ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি (নরসিংদী) • শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিলেট) • চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) (চট্টগ্রাম) • যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জামালপুর) • আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (ব্রাহ্মণবাড়িয়া) • টিএসপি কমপ্লেক্স লিমিটেড (চট্টগ্রাম) • ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (চট্টগ্রাম) অন্যান্য শিল্প কারখানা • ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড (সুনামগঞ্জ) • উসমানিয়া গ্লাস শীট কারখানা লিমিটেড (চট্টগ্রাম) • বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরি লিমিটেড (বিআইএসএফ) • কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) (রাঙ্গামাটি) • খুলনা হার্ড বোর্ড মিলস লিমিটেড (খুলনা)
67 বাংলাদেশ বিষয়াবলি বিসিআইসি কবে গঠিত হয়?
ক ১৯৭২
খ ১৯৭৩
গ ১৯৭৬
ঘ ১৯৭৯
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭২ সনের রাষ্ট্রপতি ২৭ নম্বর অধ্যাদেশের ১৯৭৬ সনের ২৫ নম্বর সংশোধনী বলে ৩টি কর্পোরেশন যথা- বাংলাদেশ সার, রসায়ন ও ভেষজ শিল্প কর্পোরেশন, বাংলাদেশ কাগজ ও বোর্ড কর্পোরেশন, বাংলাদেশ ট্যানারীজ কর্পোরেশন একীভূত করে ১লা জুলাই, ১৯৭৬ইং তারিখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) প্রতিষ্ঠিত হয়।
68 আন্তর্জাতিক বিষয়াবলি বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কোন তারিখে?
ক ১১ জুন
খ ১২ জুন
গ ১৩ জুন
ঘ ১৪ জুন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দিবস: ২১ ফেব্রুয়ারি - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৮ মার্চ - আন্তর্জাতিক নারী দিবস ২২ এপ্রিল - বিশ্ব ধরিত্রী দিবস ৩১ মে - বিশ্ব তামাকমুক্ত দিবস ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস ১২ জুন - বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
69 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি 'ZIP Code' এ ব্যবহৃত 'ZIP' এর পূর্ণরূপ কী?
ক Zone Identification Process
খ Zone Identification Plot
গ Zone Improvement Plot
ঘ Zone Improvement Plan
70 বাংলাদেশ বিষয়াবলী কাজী নজরুল ইসলাম একুশে পদক পান কত সালে?
ক ১৯৬০
খ ১৯৭৪
গ ১৯৭৬
ঘ ১৯৭৮
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কাজী নজরুল ইসলাম প্রাপ্ত বিভিন্ন পদক বা পুরস্কারসমূহ: জগত্তারিণী পদক - কলকাতা বিশ্ববিদ্যালয় - ১৯৪৫ পদ্মভূষণ - ভারত সরকার - ১৯৬০ ডি-লিট পদক - রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় - ১৯৬৯ ডি-লিট পদক - ঢাকা বিশ্ববিদ্যালয় - ১৯৭৪ একুশে পদক - বাংলাদেশ সরকার - ১৯৭৬
71 আন্তর্জাতিক বিষয়াবল জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে?
ক ১৭ এপ্রিল
খ ১৩ জুন
গ ২৪ অক্টোবর
ঘ ২৯ ডিসেম্বর
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাতিসংঘ: • প্রতিষ্ঠা: ২৪ অক্টোবর, ১৯৪৫ • সদস্য সংখ্যা: ১৯৩টি সার্বভৌম রাষ্ট্র (সর্বশেষ সদস্য দেশ: দক্ষিণ সুদান, ২০১১ সালে যোগদান করে) • পর্যবেক্ষক রাষ্ট্র: ২টি (ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি বা হোলি সি) • প্রধান কার্যালয়: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র (এছাড়াও জেনেভা, নাইরোবি, ভিয়েনা ও হেগ-এ দপ্তর রয়েছে) • প্রধান অঙ্গসংস্থা (৬টি): 1. সাধারণ পরিষদ (General Assembly) 2. নিরাপত্তা পরিষদ (Security Council) 3. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) 4. আন্তর্জাতিক বিচারালয় (ICJ) 5. সচিবালয় (Secretariat) 6. অছি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল (Trusteeship Council)
72 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি 'Gemini' নামক এআই মডেলটি কোন কোম্পানি তৈরি করেছে?
ক DeepSeek
খ OpenAI
গ Google
ঘ Apple
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Gemini হলো গুগল তৈরি এআই মডেল বা চ্যাটবট যা ২০২৩ সালে চালু হয়।
73 ভূগোল ও পরিবেশ নিচের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত নয়?
ক আলবেনিয়া
খ তিউনিশিয়া
গ পর্তুগাল
ঘ মিশর
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বের ২১টি দেশ ভূমধ্যসাগরের তীরে অবস্থিত যেমন- মিশর, আলবেনিয়া ইত্যাদি। পর্তুগাল ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ নয়, দেশটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত।
74 আন্তর্জাতিক বিষয়াবলি বিশ্বের অন্যতম কেমিক্যাল উৎপাদনকারী কোম্পানি BASF-এর হেডকোয়ার্টারস কোথায় অবস্থিত?
ক নেদারল্যান্ড
খ যুক্তরাজ্য
গ ফ্রান্স
ঘ জার্মানি
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বের অন্যতম কেমিক্যাল উৎপাদনকারী কোম্পানি BASF হচ্ছে ইউরোপের বহুজাতিক এবং বিশ্বের বৃহত্তম কেমিক্যাল উৎপাদন কোম্পানি। এটি ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর জার্মানির লুপউইগশাফেনে প্রতিষ্ঠিত। সাম্প্রতিক প্রশ্নসমূহ
75 বাংলাদেশ বিষয়াবলি বিশ্বব্যাংকের হিসাবমতে বিশ্ব অর্থনীতি ২০২৫ সালে কী হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে?
ক ১.২%
খ ১.৫%
গ ২.০%
ঘ ৩.৬%
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আপডেট তথ্য:জুন ২০২৬ এ প্রকাশিত, বিশ্বব্যাংক ২০২৬ সালের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার পূর্বাভাস করে ২.৫ শতাংশ।জুলাই ২০২৬ এ প্রকাশিত, আইএমএফ ২০২৬ সালের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি
76 বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা কে?
ক ফরিদা আখতার
খ শেখ বসির উদ্দিন
গ বি. জেন. (অব.) এম সাখাওয়াত হোসেন
ঘ আদিলুর রহমান খান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আপডেট তথ্য: শিল্প মন্ত্রণালয় - মন্ত্রী: খন্দকার আব্দুল মুক্তাদির; সচিব: আব্দুন নাসের খান
77 আন্তর্জাতিক বিষয়াবলি বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কে?
ক শারমিন আখতার
খ নিগার সুলতানা জ্যোতি
গ নাহিদা আকতার
ঘ ফারজানা হক
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। তিনি ২০২১ সালের নভেম্বরে অধিনায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
78 আন্তর্জাতিক বিষয়াবল ইরান ও ইসরায়েল এর মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে?
ক ১৩ জুন ২০২৫
খ ১৪ জুন ২০২৫
গ ১৫ জুন ২০২৫
ঘ ১৬ জুন ২০২৫
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে বিনা উস্কানিতে ইসরায়েল ১৩ জুন, ২০২৫ ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।
79 আন্তর্জাতিক বিষয়াবলি কোন শহরে ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে?
ক প্যারিস
খ লস অ্যাঞ্জেলেস
গ ব্রিসবেন
ঘ ট্যোকিও
ঙ কোনটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৩৩তম অলিম্পিক (গ্রীষ্ম) - ২০২৪ - প্যারিস, ফ্রান্স ৩৪তম অলিম্পিক (গ্রীষ্ম) - ২০২৮ - লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র ৩৫তম অলিম্পিক (গ্রীষ্ম) - ২০৩২ - ব্রিসবেন, অস্ট্রেলিয়া ২৫তম অলিম্পিক (শীত) - ২০২৬ - ইতালি
80 আন্তর্জাতিক বিষয়াবলি নিচের কোন দেশটিতে কপ-২৯ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে?
ক আজারবাইজান
খ যুক্তরাজ্য
গ ব্রাজিল
ঘ ভারত
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আপডেট তথ্য: COP30 - ব্রাজিলের COP 31 - আনতালিয়া, তুরস্ক - ২০২৬ COP 32 - ইথিওপিয়া - ২০২৭