প্রশ্নব্যাংক ও নির্ভুল সমাধান
Sub-Registrar (BPSC-2016)
মোট প্রশ্ন: 100 | পূর্ণমান: 100.00 | সময়: 60 মিনিট
ফিল্টার:
মোট প্রশ্ন: 100 টি
বিষয় ফিল্টার:
1 বাংলা রূপসী বাংলার কবি কে?
ক
জসীমউদ্দীন
খ
জীবনানন্দ দাশ
গ
শামসুর রাহমান
ঘ
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জীবনানন্দ দাশের উপাধি: রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, ধূসরতার কবি। ছদ্মনাম শ্রী কালপুরুষ। সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম অশীতিপর শর্মা; জসীমউদ্দীনের ছদ্মনাম তুজাম্বর আলি।শামসুর রাহমানের ছদ্মনাম ‘মজলুম আদিব’, মৈনাক
2 বাংলা ‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি?
ক
সংযম
খ
সদাচার
গ
সভ্যতা
ঘ
সততা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শিষ্টাচার অর্থ ভদ্র ব্যবহার বা সদাচার।
3 বাংলা বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরধ্বনি রয়েছে?
ক
২টি
খ
৩টি
গ
৪টি
ঘ
৫টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যৌগিক স্বরধ্বনি ২টি—ঐ ও ঔ। মৌলিক স্বরধ্বনি ৭টি (অ আ ই উ এ অ্যা ও)।
4 বাংলা ‘ষ্ণ’ যুক্ত বর্ণ ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়?
ক
ষ + ম
খ
ষ + ন
গ
ষ + ণ
ঘ
ষ + হ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ:
5 বাংলা নিচের কোন শব্দটি অশুদ্ধ?
ক
সুকেশী
খ
সুকেশা
গ
সুকেশীনী
ঘ
সুকেশিনী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘সুকেশীনী’ অশুদ্ধ বানান; শুদ্ধ রূপ ‘সুকেশিনী’ (সুকেশী = সুন্দর চুলবিশিষ্ট, স্ত্রীলিঙ্গে সুকেশিনী)।
6 বাংলা ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক
সূর্য
খ
পোশাক
গ
রাত্র
ঘ
অলংকার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আভরণ = অলংকার, গহনা এবং 'আবরণ' শব্দের অর্থ হলো ঢাকনা, আচ্ছাদন
7 বাংলা ‘ফুলমণি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক
হ্যানা ক্যাথেরিন
খ
বিহারীলাল চক্রবর্তী
গ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ
উইলিয়াম কেরি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস (অবাঙালি কর্তৃক), রচয়িতা হ্যানা ক্যাথেরিন মুলেন্স (১৮৫২)। উইলিয়াম কেরির প্রধান রচনা:
• কথোপকথন (১৮০১): এটি বাংলা ভাষায় রচিত তার একটি বিখ্যাত কথোপকথনমূলক গ্রন্থ, যা ৩১টি অধ্যায়ে বিভক্ত।
• ইতিহাসমালা (১৮১২): বিভিন্ন ছোট গল্প ও ঐতিহাসিক আখ্যান নিয়ে রচিত
• বাংলা ব্যাকরণ (Grammar of the Bengalee Language, ১৮০১): বাংলা ভাষার প্রথম বিজ্ঞানসম্মত ব্যাকরণ বই।
• বাংলা-ইংরেজি অভিধান (Dictionary of the Bengalee Language, ১৮১৫-২৫
8 বাংলা ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
ক
সমাস
খ
সন্ধি
গ
উপসর্গ
ঘ
প্রত্যয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নব + অন্ন = নবান্ন (অ + অ = আ, স্বরসন্ধি)। আবার ‘নতুন ধানের অন্ন’ বোঝাতে একটি উৎসবকে বোঝানো হয় বলে সমাসও (উত্তরমালা অনুযায়ী বহুব্রীহি)। তাই সন্ধি ও সমাস উভয়ই।
9 বাংলা ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
ক
বিভক্তি
খ
ধাতু
গ
প্রত্যয়
ঘ
কৃৎ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক্রিয়াপদের মূল অংশকে ধাতু (ক্রিয়ামূল) বলে; এর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। যেমন: কর্, পড়্, যা।
10 বাংলা ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?
ক
কবিতা
খ
উপন্যাস
গ
কাব্যনাট্য
ঘ
গীতিনাট্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস; প্রধান চরিত্র অমিত ও লাবণ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের। গুরুত্বপূর্ণ উপন্যাস:
• বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩); প্রথম বাংলা উপন্যাস
• রাজর্ষি (১৮৮৭); উপন্যাসটি মানবতার পক্ষে ধর্মীয় কুসংস্কার এর বিরুদ্ধে ।
• চোখের বালি (১৯০৩); চোখের বালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সামাজিক উপন্যাস। উপন্যাসে চরিত্র গুলি হল :মহেন্দ্র,আশা,বিহারী,বিনোদিনী,রাজলক্ষ্মী,অন্নপূর্ণ ।
• নৌকাডুবি (১৯০৬); নৌকাডুবি উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে। প্রধান পরিত্র: রমেশ, হেমনলিনী. অক্ষয়, চক্রবর্তী খুড়ো
• প্রজাপতির নির্বন্ধ (১৯০৮)
• গোরা (১৯১০) – এটিকে তাঁর শ্রেষ্ঠ উপন্যাস বলা হয়।
• ঘরে-বাইরে (১৯১৬; ঘরে-বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রাজনৈতিক উপন্যাস। এটি তাঁর চলিত ভাষায় রচিত প্রথম উপন্যাস।
• চতুরঙ্গ (১৯১৬)
• যোগাযোগ (১৯২৯); রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস যোগাযোগ (প্রথম প্রকাশ ১৯২৯) মূলত বাংলার ঐতিহ্যবাহী অভিজাত সমাজ ও নতুন অর্থলোভী পুঁজিবাদী সমাজের দ্বন্দ্বকে তুলে ধরে।কাহিনির কেন্দ্রীয় চরিত্র কুমুদিনী, শান্ত-শিষ্ট, ভদ্র, সংস্কৃতিমনস্ক একটি মেয়ে।
• চার অধ্যায় (১৯৩৪); রাজনৈতিক উপন্যাস
11 বাংলা নিচের কোন বানানটি শুদ্ধ?
ক
শারীরীক
খ
শারিরীক
গ
শারীরিক
ঘ
শারিরিক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শুদ্ধ বানান ‘শারীরিক’ (শরীর + ইক = শারীরিক)।
12 বাংলা কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
ক
বিদ্রোহী
খ
আনন্দময়ীর আগমনে
গ
মুক্তি
ঘ
প্রলয়োল্লাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধূমকেতু পত্রিকার পূজা সংখ্যায় (২৬ সেপ্টেম্বর ১৯২২) ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন। তার উল্লেখযোগ্য কবিতা: ‘বিদ্রোহী’, ‘মানুষ’, ‘প্রলয়োল্লাস’, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ এবং ‘চল্ চল্ চল্’ অন্যতম।
13 বাংলা যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে—এককথায় প্রকাশ করলে হবে-
ক
কৃপণ
খ
ব্যয়কুণ্ঠ
গ
মিতব্যয়ী
ঘ
হিসেবী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে = ব্যয়কুণ্ঠ বা কৃপণ। আয় বুঝে ব্যয় করেন যিনি = মিতব্যয়ী।
14 বাংলা শুদ্ধ বানান কোনটি?
ক
সান্তনা
খ
সান্ত্বনা
গ
স্বান্তনা
ঘ
সান্তোনা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শুদ্ধ বানান ‘সান্ত্বনা’।
15 বাংলা ‘রিকশা’ কোন ভাষার শব্দ?
ক
জাপানি
খ
চীনা
গ
আরবি
ঘ
তুর্কী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রিকশা জাপানি শব্দ। আরও জাপানি শব্দ: হাসনাহেনা, ক্যারাটে, জুডো, হারিকিরি।
16 বাংলা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়-
ক
কোলকাতায়
খ
ঢাকায়
গ
ভুটানে
ঘ
নেপালে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন; ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তাঁর সম্পাদনায় 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' গ্রন্থটি প্রকাশিত হয়।
17 বাংলা ‘ব্রজবুলি’ ভাষার স্রষ্টা-
ক
চণ্ডীদাস
খ
বিদ্যাপতি
গ
জ্ঞানদাস
ঘ
গোবিন্দদাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্রজবুলি বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে গঠিত কৃত্রিম কবিভাষা; এর প্রবর্তক মৈথিলি কবি বিদ্যাপতি।
18 বাংলা ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
ক
১৮০০ সালে
খ
১৮০১ সালে
গ
১৮০৫ সালে
ঘ
১৮১৫ সালে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কলেজটি ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়, বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে। অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি (কথোপকথন ১৮০১, ইতিহাসমালা ১৮১২)।
19 বাংলা ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ উক্তিটি কোন কাব্যের অন্তর্গত?
ক
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের
খ
অন্নদামঙ্গল কাব্যের
গ
মনসামঙ্গল কাব্যের
ঘ
চণ্ডীমঙ্গল কাব্যের
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভারতচন্দ্র রায়গুণাকরের ‘অন্নদামঙ্গল’ কাব্যে ঈশ্বরী পাটনীর এই উক্তিটি আছে।
তার বিখ্যাত উক্তি ও প্রবচনসমূহ
• "জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী।"
• "নগর পুড়িলে কি দেবালয় এড়ায়?" (অথবা নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?)
• "মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।"
• "বড়র পিরীতি বালির বাঁধ / ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ।"
• "অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ / কোন গুণ নাই তার কপালে আগুন।"
• "না রবে প্রাসাদ গুণ না হবে রসাল / অতএব কহি ভাষা যাবনী মিশাল।"
• "হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়।"
20 বাংলা বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান-
ক
পুঁথি সাহিত্য
খ
মর্সিয়া সাহিত্য
গ
রোমান্টিক প্রণয়োপাখ্যান
ঘ
অনুবাদ সাহিত্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মধ্যযুগে মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান (যেমন: শাহ মুহম্মদ সগীর, দৌলত কাজী, সৈয়দ আলাওল)।
21 বাংলা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক
চিলেকোঠার সেপাই
খ
উপমহাদেশ
গ
নিষিদ্ধ লোবান
ঘ
গুঙ্কার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘উপমহাদেশ’ (আল মাহমুদ) ও ‘নিষিদ্ধ লোবান’ (সৈয়দ শামসুল হক) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
22 বাংলা ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?
ক
উপন্যাস
খ
কাব্য
গ
গল্প
ঘ
নাটক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘নয়নচারা’ সৈয়দ ওয়ালীউল্লাহর ছোটগল্প (১৯৪৫)। তাঁর উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো; নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ।
23 বাংলা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
ক
সিন্ধু হিন্দোল
খ
চক্রবাক
গ
বিষের বাঁশি
ঘ
অগ্নিবীণা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘অগ্নিবীণা’ (সেপ্টেম্বর ১৯২২) নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ; এতে ‘বিদ্রোহী’ কবিতাটি বই আকারে প্রকাশের আগে ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়
24 বাংলা ‘আটকপালে’ বাগধারার অর্থ-
ক
কারারুদ্ধ
খ
হতভাগ্য
গ
সৌভাগ্যবান
ঘ
কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আটকপালে = হতভাগ্য (যেমন: আটকপালে ছেলেটা এতিম)।
25 বাংলা ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ - চরণটি কার রচনা?
ক
ঈশ্বরগুপ্ত
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
ঘ
মধুসূদন দত্ত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পঙ্ক্তিটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মিনী উপাখ্যান’ (১৮৫৮/৫৯) কাব্যের।
26 ইংরেজি (English) Which of the following is correct?
ক
He neither speaks English nor French
খ
Neither he speaks English nor French
গ
He speaks neither English nor French
ঘ
He speaks nor English or French
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Neither … nor-এর পরে একই ধরনের শব্দ/পদ বসাতে হয় (parallel structure): speaks neither English nor French।
27 ইংরেজি (English) Fill in the blank: How much did you ____ the book?
ক
pay
খ
paid
গ
pay for
ঘ
pay on
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘pay for something’ = কোনো কিছুর জন্য টাকা দেওয়া। did-এর পরে verb-এর মূল রূপ বসে।
28 ইংরেজি (English) Another word for ‘prejudice’ is-
ক
Fear
খ
Disease
গ
Loneliness
ঘ
Bigotry
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Prejudice = কুসংস্কার/গোঁড়ামি; Synonym: Bigotry। Disease= রোগ, oneliness=একাকীত্ব, নিঃসঙ্গতা।
29 ইংরেজি (English) A review of the patient’s eating habits showed that her diet was ____ in Vitamin B.
ক
lacking
খ
absorb
গ
overly
ঘ
suffering
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘lacking in’ = অভাব আছে এমন।
30 ইংরেজি (English) The bus is the ____ expensive way to get around.
ক
less
খ
lesser
গ
least
ঘ
more
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘the’-এর পরে superlative বসে: the least expensive (সবচেয়ে কম ব্যয়বহুল)।
31 ইংরেজি (English) Which one is the subject in the sentence? To defrost this fridge takes ages.
ক
to defrost the fridge
খ
to defrost
গ
frost
ঘ
fridge
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘To defrost this fridge’ infinitive phrase, যা verb ‘takes’-এর আগে বসে কর্তা হিসেবে কাজ করছে।
32 ইংরেজি (English) We must buy the tickets next week. (‘next week’ কী?)
ক
object
খ
noun
গ
adverbial
ঘ
complement
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘next week’ সময় বোঝায়, ক্রিয়াকে বিশেষায়িত করছে—এটি adverbial।
33 ইংরেজি (English) The expression ‘He is all but ruined’ means-
ক
He has everything
খ
He is out of danger
গ
He is nearly ruined
ঘ
He ruined others than himself
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘all but’ = প্রায়, almost। তাই all but ruined = প্রায় ধ্বংস হয়ে গেছে।
34 ইংরেজি (English) The phrase ‘To embrace a habit’ means-
ক
to reject it
খ
to eliminate it
গ
to eagerly engage in it
ঘ
be curious about it
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
embrace a habit = কোনো অভ্যাস আগ্রহের সাথে গ্রহণ করা/লেগে থাকা।
35 ইংরেজি (English) Kim was written by-
ক
Kipling
খ
Forster
গ
Conrad
ঘ
Hardly
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘Kim’ উপন্যাসের লেখক Rudyard Kipling; তাঁর আরও রচনা The Jungle Book, Gunga Din, The White Man’s Burden।
36 ইংরেজি (English) Which of the following is not true about Shakespeare?
ক
Poet
খ
Playwright
গ
Novelist
ঘ
Actor
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Shakespeare ছিলেন নাট্যকার, কবি ও অভিনেতা—উপন্যাসিক নন। তার উল্লেখযোগ্য নাটক: Hamlet, King Lear, Othello, Romeo and Juliet, Julius Caesar, A Midsummer Night's Dream, The Merchant of Venice, Twelfth Night, The Comedy of Errors, The Tempest.
37 ইংরেজি (English) An elegy is a -
ক
hymn
খ
poem of lamentation
গ
limerick
ঘ
Satire
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Elegy শোককবিতা।
38 ইংরেজি (English) Which of the following is chronologically in order?
ক
Chaucer, Spenser, Shelley, Swinburne
খ
Shakespeare, Chaucer, Eliot, Swinburne
গ
Hughes, Eliot, Yeats, Auden
ঘ
Hopkins, Browning, Wordsworth, Marvell
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কালানুক্রম: Chaucer (১৪শ শতক) → Spenser (১৬শ) → Shelley (১৯শ) → Swinburne (১৯শ শেষ)।
39 ইংরেজি (English) Ben Jonson introduced-
ক
allegory
খ
heroic drama
গ
comedy of manners
ঘ
comedy of humours
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Ben Jonson ‘comedy of humours’-এর প্রবর্তক তার উল্লেখযোগ্য রচনা: (Every Man in His Humour, Volpone, The Alchemist)।
40 ইংরেজি (English) A cliché is a-
ক
a witty statement
খ
a worn-out statement
গ
a false evidence
ঘ
Irish humour
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Cliché = বহুব্যবহারে জীর্ণ বা একঘেয়ে উক্তি।
41 ইংরেজি (English) What does ‘apartheid’ refer to?
ক
apart
খ
distance
গ
discrimination
ঘ
dialogue
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Apartheid = (দক্ষিণ আফ্রিকায়) বর্ণবৈষম্য, অর্থাৎ discrimination।
42 ইংরেজি (English) ‘Renaissance’ means the-
ক
revival of learning
খ
revival of human rights
গ
revival of life
ঘ
revival of medieval spirit
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Renaissance = rebirth/revival of learning (ফরাসি শব্দ), অর্থাৎ নবজাগরণ।
43 ইংরেজি (English) Fill in the blanks: If he hadn’t been so tired, he ____ asleep so quickly.
ক
hadn’t fallen
খ
wouldn’t have fallen
গ
wouldn’t fallen
ঘ
didn’t fall
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Third conditional: If + past perfect, subject + would have + V3। তাই wouldn’t have fallen।
44 ইংরেজি (English) What is the antonym of ‘Apex’?
ক
Top
খ
Base
গ
Peak
ঘ
Pinnacle
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Apex = চূড়া; বিপরীত শব্দ Base (ভিত্তি)। Top, Peak, Pinnacle এগুলে apex এর সমার্থক।
45 ইংরেজি (English) The word ‘ecological’ is related to
ক
Demography
খ
Environment
গ
Pollution
ঘ
Atmosphere
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Ecological = পরিবেশ সংক্রান্ত, তাই Environment।
46 ইংরেজি (English) Which spelling is correct?
ক
Layeing
খ
Lieing
গ
Lying
ঘ
Lahying
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
lie-এর ing-form হলো lying
47 ইংরেজি (English) ‘Handy’ is the synonym of-
ক
Useless
খ
Uncomfortable
গ
Unnecessary
ঘ
Useful
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Handy = সুবিধাজনক, দরকারি = Useful, Uncomfortable= অস্থিকর
48 ইংরেজি (English) Choose the right preposition: We shall refrain ____ doing it.
ক
from
খ
of
গ
by
ঘ
at
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
refrain from = বিরত থাকা।
49 ইংরেজি (English) Fill in the blank with the right word: ____ now follows is a party-political broadcast.
ক
What
খ
There
গ
It
ঘ
If
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘What now follows’ = যা এখন আসছে—এখানে What (সংযোজক সর্বনাম) বসে বাক্যটি শুদ্ধ হয়।
50 ইংরেজি (English) Which of the following is correct?
ক
Sophocles tragedies are famous
খ
Sophocles’ tragedies are famous
গ
Sophocles’s tragedies are famous
ঘ
The Sophocles tragedy is famous
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
s-এ শেষ হওয়া নামের অধিকারবাচক রূপে সাধারণত শুধু apostrophe বসে: Sophocles’ tragedies।
51 বাংলাদেশ বিষয়াবলী সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
ক
২৯(২)
খ
২৮(২)
গ
৩৯(১)
ঘ
৩৯(২)
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা: সংবিধানের ২৮(২) অনুচ্ছেদ: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন।
২৯(২) অনুচ্ছেদ অনুযায়ী কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে (সরকারি চাকরিতে) নিয়োগ বা পদ-লাভের অযোগ্য হবেন না।
৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
52 বাংলাদেশ বিষয়াবলী ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত?
ক
৩টি
খ
৪টি
গ
৫টি
ঘ
৭টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা—এই চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়।
53 বাংলাদেশ বিষয়াবলী মানবসম্পদ সূচকে (HDI) বাংলাদেশের বর্তমান স্থান কত?
ক
১৫৫ তম
খ
১৪৩ তম
গ
১৪২ তম
ঘ
১৩৯ তম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উত্তরমালায় এটি ‘Note’ (পরিবর্তনশীল তথ্য)। UNDP-র মানবসম্পদ উন্নয়ন প্রতিবেদন ২০২৫ (-এ বাংলাদেশ ১৯৩ দেশের মধ্যে ১৩০তম (HDI ০.৬৮৫)।
প্রথম স্থান: আইসল্যান্ড (মান: ০.৯৭২)
দ্বিতীয় স্থান: সুইজারল্যান্ড (মান: ০.৯৭০)
তৃতীয় স্থান: নরওয়ে (মান: ০.৯৭০) [1]
সর্বনিম্ন দেশসমূহ
সর্বনিম্ন স্থান (১৯৩তম): দক্ষিণ সুদান (মান: ০.৩৮৮)
54 বাংলাদেশ বিষয়াবলী হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত?
ক
সিলেট
খ
মৌলভিবাজার
গ
হবিগঞ্জ
ঘ
সুনামগঞ্জ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হাকালুকি হাওড় সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার এবং মৌলভীবাজারের বড়লেখা ও কুলাউড়া উপজেলায় অবস্থিত; এটি দেশের বৃহত্তম হাওড় (আয়তন প্রায় ২৮,৭০০ হেক্টর)।
55 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশে ‘জাতীয় আয়কর দিবস’ কোন তারিখে পালন করা হয়?
ক
১৫ জুন
খ
১২ জুলাই
গ
১৫ সেপ্টেম্বর
ঘ
১২ অক্টোবর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উত্তরমালায় ‘Note’। আগে দিবসটি ১৫ সেপ্টেম্বর পালিত হতো (যেমন ২০১৫ সালে); সাম্প্রতিক বছরগুলোতে এনবিআর ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালন করছে। অর্থাৎ বর্তমান উত্তর ৩০ নভেম্বর, যা অপশনে নেই; ২০১৬ সালের প্রেক্ষাপটে ১৫ সেপ্টেম্বর (গ) ধরা হতো।
56 বাংলাদেশ বিষয়াবলী ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত?
ক
গোমতী
খ
তিতাস
গ
যমুনা
ঘ
পদ্মা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে প্রবাহিত।
57 আন্তর্জাতিক বিষয়াবলি ২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য কর্মসূচি কোনটি?
ক
এমডিজি
খ
এসডিজি
গ
সিপিডি
ঘ
এনএলজি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০১৫ সালে ২০৩০ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বিশ্বের লক্ষ্যে ১৭টি লক্ষ্য নিয়ে এসডিজি (SDG) গৃহীত হয়।
58 আন্তর্জাতিক বিষয়াবলি বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন?
ক
১৩৪৫
খ
১৩৪২
গ
১৩৪৬
ঘ
১৩৪৭
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে সোনারগাঁও ভ্রমণ করেন
59 আন্তর্জাতিক বিষয়াবলি ‘Statue of Peace’ কোথায় অবস্থিত?
ক
নাগাসাকি
খ
নিউইয়র্ক
গ
লন্ডন
ঘ
প্যারিস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নাগাসাকি শান্তি-মূর্তি (Nagasaki Peace Statue) জাপানের নাগাসাকিতে অবস্থিত। (উত্তরমালায় ‘Note’; দক্ষিণ কোরিয়ার সিউলেও একই নামে ‘শান্তি-মূর্তি’ আছে, তবে অপশনে সিউল নেই।)
60 আন্তর্জাতিক বিষয়াবলি বিশ্বের ১ম মহিলা প্রধানমন্ত্রী কে?
ক
শ্রীমাভো বন্দরনায়েক
খ
ইন্দিরা গান্ধী
গ
মার্গারেট থ্যাচার
ঘ
সোনিয়া গান্ধী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীলংকার শ্রীমাভো বন্দরনায়েক (১৯৬০)। থ্যাচার - ব্রিটেনের এবং ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী।
61 আন্তর্জাতিক বিষয়াবলি যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?
ক
১৮৬৩
খ
১৮৭২
গ
১৮৬৪
ঘ
১৮৬১
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আব্রাহাম লিংকন ১ জানুয়ারি ১৮৬৩ সালে দাসমুক্তি ঘোষণা (Emancipation Proclamation) জারি করেন। (সংবিধানের ১৩তম সংশোধনী ১৮৬৫ সালে।)
62 বাংলা কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি?
ক
রাখাল ছেলে
খ
সূর্য প্রণাম
গ
মায়া কাজল
ঘ
সুলতানার স্বপ্ন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘মায়া কাজল’ সুফিয়া কামালের কাব্যগ্রন্থ। ‘সুলতানার স্বপ্ন’ বেগম রোকেয়ার রচনা। কবি বেগম সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
• সাঁঝের মায়া (১৯৩৮ - প্রথম কাব্যগ্রন্থ, যার মুখবন্ধ লিখেছিলেন কাজী নজরুল ইসলাম)
• মায়া কাজল (১৯৫১)
• মন ও জীবন (১৯৫৭)
• শান্তি ও প্রার্থনা (১৯৫৮)
• উদাত্ত পৃথিবী (১৯৬৪)
• দিওয়ান (১৯৬৬)
• মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)
63 বাংলা ‘ইয়ং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
ক
উইলিয়াম কেরি
খ
ডিরোজিও
গ
মাইকেল মধুসূদন দত্ত
ঘ
প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা; এটি ১৮৩১ সালে আত্মপ্রকাশ করে।
64 বাংলাদেশ বিষয়াবলী হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত?
ক
কুষ্টিয়া-পাবনা
খ
কুষ্টিয়া-রাজশাহী
গ
পাবনা-সিরাজগঞ্জ
ঘ
পাবনা-নাটোর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হার্ডিঞ্জ ব্রিজ পদ্মা নদীর ওপর—পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার ভেড়ামারাকে যুক্ত করেছে। তৎকালীন ভারতের বড়লাট লর্ড হার্ডিঞ্জের নামে নামকরণ।
65 আন্তর্জাতিক বিষয়াবলি ২০১৫ সালে (World Food Prize) কে পেয়েছেন?
ক
ফ্রাঙ্ক ভল্টার স্টেইনমেয়ার
খ
শাইখ সিরাজ
গ
কেনেথ কুইন
ঘ
স্যার ফজলে হাসান আবেদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০১৫ সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ পান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।
66 আন্তর্জাতিক বিষয়াবলি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়?
ক
৫ বছর
খ
৩ বছর
গ
২ বছর
ঘ
১ বছর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নিরাপত্তা পরিষদে মোট ১৫ সদস্য: ৫ স্থায়ী ও ১০ অস্থায়ী; অস্থায়ী সদস্য ২ বছরের জন্য নির্বাচিত হয়।
67 আন্তর্জাতিক বিষয়াবলি Schengen Area ভুক্ত দেশ নয় কোনটি?
ক
ইতালি
খ
ব্রিটেন
গ
ডেনমার্ক
ঘ
ফ্রান্স
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শেনজেন এলাকা ইউরোপের অভিন্ন ভিসামুক্ত চলাচলের চুক্তি (১৯৮৫ লুক্সেমবার্গ)। ব্রিটেন এর সদস্য নয়।
68 আন্তর্জাতিক বিষয়াবলি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?
ক
ডুমা
খ
সোরা
গ
ডায়েট
ঘ
কংগ্রেস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রাশিয়ার পার্লামেন্টের (ফেডারেল অ্যাসেম্বলি) নিম্নকক্ষের নাম ডুমা (State Duma) ও উচ্চকক্ষের নাম ফেডারেশন কাউন্সিল (Federation Council)।
69 বাংলাদেশ বিষয়াবলী রাষ্ট্রের উপাদান নয় কোনটি?
ক
জনসমষ্টি
খ
নির্দিষ্ট ভূখণ্ড
গ
সামাজিক ন্যায়বিচার
ঘ
সার্বভৌমত্ব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রাষ্ট্রের চার উপাদান: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।
70 বাংলা ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সনে ঘটে?
ক
বাংলা ১১৭৬ সনে
খ
বাংলা ১২৭৬ সনে
গ
বাংলা ১৩৭৬ সনে
ঘ
বাংলা ১৪৭৬ সনে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সনে (ইংরেজি ১৭৭০) ঘটে; বহু মানুষ অনাহারে মারা যায়।
71 বাংলা হাজী মোহাম্মদ মহসীনের বাড়ি কোথায়?
ক
রাজশাহী
খ
মুর্শিদাবাদ
গ
হুগলী
ঘ
মেদেনীপুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হাজী মোহাম্মদ মহসীন ১৭৩২ সালের ১ আগস্ট হুগলীতে জন্মগ্রহণ করেন।
72 আন্তর্জাতিক বিষয়াবলি ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনটি?
ক
তুরস্ক
খ
ইরান
গ
ইরাক
ঘ
কুয়েত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
তুরস্ক ন্যাটোর সদস্য (১৯৫২ সাল থেকে)। ন্যাটো = North Atlantic Treaty Organization, প্রতিষ্ঠা ১৯৪৯, সদর দপ্তর ব্রাসেলস।
73 বাংলাদেশ বিষয়াবলী মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
ক
২৫ মার্চ ১৯৭১
খ
১০ এপ্রিল ১৯৭১
গ
১৭ এপ্রিল ১৯৭১
ঘ
৬ জুন ১৯৭১
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুজিবনগর সরকার ১০ এপ্রিল ১৯৭১ গঠিত হয় এবং ১৭ এপ্রিল শপথ নেয়।
74 বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
ক
২টি
খ
৩টি
গ
৫টি
ঘ
৮টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, তাই ২টি দেশের সাথে।
75 বিজ্ঞান (তালিকায় নেই) ড্রোন কী?
ক
ক্ষেপণাস্ত্র
খ
উপগ্রহ
গ
চালকবিহীন বিমান
ঘ
ঝড়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ড্রোন হলো চালকবিহীন বিমান (UAV—Unmanned Aerial Vehicle)।
76 গণিত (Mathematics) শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? ২১২, ১৭৯, ১৪৬, ১১৩, ___
ক
১৩
খ
৮০
গ
৩৩
ঘ
৮৯
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধারায় প্রতিটি সংখ্যা আগেরটির চেয়ে ৩৩ কম: ১৭৯ – ৩৩ = ১৪৬, ১৪৬ – ৩৩ = ১১৩, ১১৩ – ৩৩ = ৮০।
77 গণিত (Mathematics) একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২ বা ১৬ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে?
ক
১২০
খ
১৮০
গ
২২০
ঘ
২৪০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ন্যূনতম ছাত্রসংখ্যা = ১০, ১২, ১৬-এর ল.সা.গু.। ১০ = ২×৫, ১২ = ২²×৩, ১৬ = ২⁴ ⇒ ল.সা.গু. = ২⁴×৩×৫ = ২৪০।
78 গণিত (Mathematics) রোমান M প্রতীকের অর্থ কোনটি?
ক
১০০০
খ
৫০০
গ
১৫০০
ঘ
১২০০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
M = ১০০০, D = ৫০০, C = ১০০, L = ৫০, X = ১০, V = ৫, I = ১।
79 গণিত (Mathematics) একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ১৬। ভগ্নাংশটি কত?
ক
৯/৮
খ
৯/৭
গ
৯/১১
ঘ
৭/১৩
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
লব x, হর y: x + y = ১৬, x – y = ২ ⇒ x = ৯, y = ৭। ভগ্নাংশ = ৯/৭।
80 গণিত (Mathematics) ৩৩ ×১/৩ % এর সমান ভগ্নাংশ কত হবে?
ক
১০/৩
খ
৩/১০
গ
১/৩
ঘ
৩/৭
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৩৩১/৩ % = (১০০/৩)/১০০ = ১/৩।
81 গণিত (Mathematics) ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?
ক
১৪ দিন
খ
২৮ দিন
গ
২০ দিন
ঘ
৩২ দিন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১০ জনে সম্পূর্ণ কাজ = ১৪ দিন। জন অর্ধেক হলে সময় দ্বিগুণ: ৫ জনে = ১৪ × ২ = ২৮ দিন।
82 গণিত (Mathematics) ৬০ মিটার দীর্ঘ রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?
ক
৩০
খ
২০
গ
৪০
ঘ
১০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অনুপাতের যোগফল = ২০। দীর্ঘতম অংশ = ৬০ × ১০/২০ = ৩০ মিটার।
83 গণিত (Mathematics) যদি B = {x : x² = 9, 2x = 4} হয়, তবে B = ?
ক
{ }
খ
{–3, 3}
গ
{3, 2}
ঘ
{–3, 3, 2}
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
x² = 9 ⇒ x = ±৩ এবং 2x = 4 ⇒ x = ২, তাই B = {–3, 3, 2}। (সতর্কতা: গাণিতিকভাবে কমা দুটি শর্তের একসাথে পূরণ বোঝালে কোনো x-ই দুটোই মানে না, তখন B = { } হতো—কাজেই প্রশ্নটি অস্পষ্ট; পরীক্ষায় উত্তরমালা অনুযায়ী D ধরা হয়েছে।)
84 গণিত (Mathematics) একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ ৩০°। গাছটি ১২ মিটার উঁচু হলে ঐ স্থানটি গাছ হতে কত দূরে অবস্থিত?
ক
১২√৩ মিটার
খ
১০√৩ মিটার
গ
২০ মিটার
ঘ
৩০ মিটার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
tan 30° = উচ্চতা/দূরত্ব ⇒ ১/√৩ = ১২/দূরত্ব ⇒ দূরত্ব = ১২√৩ মিটার।
85 গণিত (Mathematics) ৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?
ক
০°
খ
৯০°
গ
১৮০°
ঘ
২৭০°
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দুই কোণের সমষ্টি ১৮০° হলে তারা পরস্পরের সম্পূরক। ১৮০° – ৯০° = ৯০°।
86 গণিত (Mathematics) ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে কী বলা হয়?
ক
মধ্যমা
খ
কর্ণ
গ
উচ্চতা
ঘ
অতিভুজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শীর্ষ থেকে ভূমিতে অঙ্কিত লম্বই ত্রিভুজের উচ্চতা (altitude)।
87 গণিত (Mathematics) সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
ক
৬ : ৪ : ৩
খ
৬ : ৫ : ৩
গ
১২ : ৮ : ৪
ঘ
১৩ : ১২ : ৫
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পিথাগোরাসের সূত্র: ১৩² = ১২² + ৫² (১৬৯ = ১৪৪ + ২৫)।
88 গণিত (Mathematics) একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
ক
২০০
খ
৩০০
গ
৪০০
ঘ
৫০০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার ⇒ বাহু = √১০,০০০ = ১০০ মি। পরিসীমা = ৪ × ১০০ = ৪০০ মিটার।
89 গণিত (Mathematics) ৫ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে. মি.?
ক
৪
খ
৮
গ
৯
ঘ
৫
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কেন্দ্র থেকে জ্যা-এর উপর লম্ব জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে। অর্ধ-জ্যা = √(৫² – ৩²) = ৪। জ্যা = ২ × ৪ = ৮ সে.মি.
90 গণিত (Mathematics) যদি a + b + c = 0 হয়, তবে a³ + b³ + c³ এর মান কত?
ক
0
খ
1
গ
3abc
ঘ
abc
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
a³ + b³ + c³ – 3abc = (a+b+c)(a²+b²+c²–ab–bc–ca) = 0 ⇒ a³ + b³ + c³ = 3abc।
91 গণিত (Mathematics) 2ⁿ ÷ 2ⁿ⁻¹ = কত?
ক
2
খ
2²
গ
2ⁿ
ঘ
2ⁿ⁺¹
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
2ⁿ ÷ 2ⁿ⁻¹ = 2^(n – (n–1)) = 2¹ = 2।
92 গণিত (Mathematics) 3cm, 4.5cm, 5.5cm বাহুবিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত?
ক
৮৭.৫
খ
৭.৫০
গ
৬.৭৫
ঘ
৭.৫৫
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অর্ধ পরিসীমা s = (৩+৪.৫+৫.৫)/২ = ৬.৫। ক্ষেত্রফল = √s(s–a)(s–b)(s–c) = √(৬.৫ × ৩.৫ × ২ × ১) = √৪৫.৫ ≈ ৬.৭৫ বর্গ সে.মি.
93 বিজ্ঞান (তালিকায় নেই) পারমাণবিক বোমা তৈরি হয় কী ধাতু দিয়ে?
ক
রেডিয়াম
খ
ইউরেনিয়াম
গ
সোডিয়াম
ঘ
ক্যালসিয়াম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পারমাণবিক বোমা ইউরেনিয়াম (বা প্লুটোনিয়াম)-এর বিদারণ বিক্রিয়ায় তৈরি হয়।
94 বিজ্ঞান (তালিকায় নেই) দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১° হলে সময়ের পার্থক্য কত?
ক
১ মিনিট
খ
২ মিনিট
গ
৩ মিনিট
ঘ
৪ মিনিট
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পৃথিবী ২৪ ঘণ্টায় ৩৬০° ঘোরে, তাই ১° = ২৪×৬০/৩৬০ = ৪ মিনিট। গ্রিনিচ থেকে পূর্বে সময় এগিয়ে থাকে, পশ্চিমে পিছিয়ে। (বাংলাদেশ ৯০° পূর্বে, তাই ৬ ঘণ্টা এগিয়ে।)
95 বিজ্ঞান (তালিকায় নেই) সবচেয়ে মূল্যবান ধাতু কী?
ক
প্লাটিনাম
খ
ইউরেনিয়াম
গ
সোনা
ঘ
হীরক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উত্তরমালা অনুযায়ী প্লাটিনাম। (হীরক ধাতু নয়, কার্বনের রূপভেদ। সোনার তুলনায় প্লাটিনাম সাধারণত বেশি মূল্যবান ধরা হয়।)
96 বিজ্ঞান (তালিকায় নেই) কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
ক
ভিটামিন-এ
খ
ক্যাপসিসিন
গ
ভিটামিন-ডি
ঘ
টারটারিক এসিড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মরিচের ঝাল স্বাদের জন্য দায়ী যৌগ ক্যাপসিসিন (Capsaicin)।
97 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি টাচস্ক্রিন মোবাইল ফোন আবিষ্কারক কে?
ক
বিল গেটস
খ
চার্লস ব্যাবেজ
গ
স্টিভ জবস
ঘ
জর্জ বুল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উত্তরমালা অনুযায়ী স্টিভ জবস (অ্যাপল আইফোনের মাধ্যমে টাচস্ক্রিন মোবাইল জনপ্রিয় হয়)। টাচস্ক্রিন প্রযুক্তির জনক হিসেবে ড. স্যামুয়েল হার্স্টকে ধরা হয়।
98 বাংলাদেশ বিষয়াবলী KAFCO কোথায় অবস্থিত?
ক
রংপুর
খ
ঢাকা
গ
খুলনা
ঘ
চট্টগ্রাম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
KAFCO (Karnaphuly Fertilizer Company) চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত; ১৯৮১ সালে প্রতিষ্ঠিত।
99 বিজ্ঞান (তালিকায় নেই) ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?
ক
বাদাম
খ
চুন
গ
দুধ
ঘ
সবকয়টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক্যালসিয়ামের প্রধান খাদ্য-উৎস দুধ ও দুগ্ধজাত খাবার। মাছের কাঁটাতেও ক্যালসিয়াম থাকে।
100 বিজ্ঞান (তালিকায় নেই) নবায়নযোগ্য জ্বালানি কী?
ক
কয়লা
খ
পরমাণু শক্তি
গ
প্রাকৃতিক গ্যাস
ঘ
অকটেন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সতর্কত: সাধারণভাবে নবায়নযোগ্য জ্বালানি হলো সৌর, বায়ু, জল ইত্যাদি। পরমাণু জ্বালানি ইউরেনিয়াম সীমিত, তাই একে প্রায়ই অনবায়নযোগ্য ধরা হয়; কিন্তু অন্য তিনটি নিশ্চিতভাবেই জীবাশ্ম জ্বালানি, তাই এই প্রশ্নে সবচেয়ে কাছের অপশন পরমাণু শক্তি।)