Preloader
প্রশ্নব্যাংক ও নির্ভুল সমাধান

ইউনিয়ন সমাজকর্মী (তারিখ: ২২ অক্টোবর ২০২২)

মোট প্রশ্ন: 70  |  পূর্ণমান: 70.00  |  সময়: 60 মিনিট

ফিল্টার:
মোট প্রশ্ন: 70 টি
বিষয় ফিল্টার:
1 গণিত (Mathematics) x - y = 2 এবং xy = 24 হলে (x + y)² এর মান কত?
ক 90
খ 22
গ 100
ঘ 20
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
(x + y)² = (x - y)² + 4xy = (2)² + 4 × 24 = 4 + 96 = 100।
2 গণিত (Mathematics) কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
ক ৬/৫
খ ১/২
গ ২/৩
ঘ ১১/১২
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে ভগ্নাংশের লব হরের থেকে বড়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ৬/৫ অপ্রকৃত ভগ্নাংশ; ১/২, ২/৩ ও ১১/১২ প্রকৃত ভগ্নাংশ।
3 গণিত (Mathematics) কোনটি বড়?
ক ০.০৫
খ ০.৫
গ ০.২৫
ঘ ০.৫৫
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রদত্ত দশমিক সংখ্যাগুলোর মধ্যে ০.৫৫ সবচেয়ে বড়।
4 গণিত (Mathematics) ল.সা.গু এর পূর্ণরূপ কী?
ক লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক
খ লঘিষ্ঠ সাধারণ গুণফল
গ লঘিষ্ঠ সাধারণ গুণিতক
ঘ লঘিষ্ঠ সাধারণ গুণক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ল.সা.গু এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গ.সা.গু এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
5 গণিত (Mathematics) বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে?
ক জ্যা
খ ব্যাস
গ পরিধি
ঘ বৃত্তচাপ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বৃত্ত সম্পর্কে কিছু তথ্য: • বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে। • বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে। • জ্যা বৃত্তের কেন্দ্রগামী হলে তাকে ব্যাস বলে। • ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। • বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
6 গণিত (Mathematics) কোনটি বর্গসংখ্যা নয়?
ক ১
খ ৪
গ ৫
ঘ ৯
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কোনো সংখ্যাকে সেই একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, তাকে বর্গ সংখ্যা (Square Number) বা পূর্ণবর্গ সংখ্যা বলে
7 গণিত (Mathematics) দুইটি সংখ্যার বর্গের অন্তর ৩ হলে সংখ্যা দুটি কত?
ক ৪ ও ৯
খ ১ ও ২
গ ১৬ ও ২৫
ঘ ৩৬ ও ৪৯
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১ = ৩
8 গণিত (Mathematics) কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৫ বছর বয়সী ছেলে কত টাকা পেল?
ক ১০০০
খ ১৪০০
গ ১৮০০
ঘ ২২০০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
• পুত্রের বয়সের অনুপাত: ৫ : ৭ : ৯ • অনুপাতের যোগফল: ৫ + ৭ + ৯ = ২১ • মোট টাকা: ৪২০০ টাকা • ৫ বছর বয়সী ছেলের প্রাপ্ত টাকা: ৪২০০ × (৫ / ২১) = ১০০০ টাকা
9 গণিত (Mathematics) ৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
ক ৭%
খ ৯%
গ ৮%
ঘ ৬%
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
(৫/৩) = (২৭ - ২৫)/১৫ = ২/১৫ ৫/৩ টাকায় লাভ হয় ২/১৫ টাকা ∴ ১ টাকায় লাভ হয় (২ × ৩)/(১৫ × ৫) টাকা ∴ ১০০ টাকায় লাভ হয় (২ × ৩ × ১০০)/(১৫ × ৫) টাকা = ৮ টাকা
10 গণিত (Mathematics) কোন বর্গের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
ক ৮ মিটার
খ ১০ মিটার
গ ১২ মিটার
ঘ ২ মিটার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মি. ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক২ বর্গ মি. প্রশ্নমতে, ক২ = 4 বা, ক = √4 = 2 ∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 2 × 4 = 8 মি.
11 গণিত (Mathematics) x = 2, y = 4 হলে 7x - 3y = ?
ক 2
খ 4
গ 7
ঘ 1
12 গণিত (Mathematics) কোন আসল সরল সুদে পাঁচ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
ক ২০%
খ ১০%
গ ৫%
ঘ ৩০%
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১০০ = ১০০ সময়=৫ বছর হার=? ১০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা ১০০ টাকার ১ বছরের সুদ ১০০/৫ টাকা = ২০ টাকা ∴ সুদের হার ২০%
13 গণিত (Mathematics) কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরণের ত্রিভুজ?
ক সমবাহু
খ সূক্ষ্মকোণী
গ সমকোণী
ঘ স্থূলকোণী ত্রিভুজটির একটি কোণ x হলে অপর দুটি কোণের সমষ্টি হবে x শর্তমতে, x + x = 180° ⇒ 2x = 180° ∴ x = 90° ∴ ত্রিভুজটি সমকোণী ।
14 গণিত (Mathematics) সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ-
ক ৬০°
খ ৩০°
গ ৭০°
ঘ ৮০°
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
• ত্রিভুজের তিন কোণের সমষ্টি: ১৮০° • বাহু ও কোণ: সমবাহু ত্রিভুজের ৩টি বাহু এবং ৩টি কোণ পরস্পর সমান হয়। • হিসাব: ১৮০° ÷ ৩ = ৬০°।
15 গণিত (Mathematics) দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রী হলে এর প্রত্যেকটি কোণের নাম কী?
ক সম্পূরক কোণ
খ পূরক কোণ
গ সরল কোণ
ঘ স্থূলকোণ দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হলে, কোণ দুটিকে একে অপরের পূরক কোণ (Complementary Angle) বলে
16 বাংলাদেশ বিষয়াবলী চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?
ক ই-সিং
খ ফা-হিয়েন
গ হিউয়েন সাং
ঘ ইবনে বতুতা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হিয়েন ব্যাখ্যা: মরোক্কোর ইবনে বতুতা > ফখরুদ্দিন মোবারক শাহ, চীনের ফা-হিয়েন > দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হিউয়েন সাঙ > হর্ষবর্ধন, মাহুয়ান> গিয়াস উদ্দিন আযম শাহ্ এর আমলে প্রাচীন বাংলায় এসেছিলেন।
17 বাংলাদেশ বিষয়াবলী ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
ক ১২০০ সালে
খ ১২০৪ সালে
গ ১২১২ সালে
ঘ ১২১১ সালে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ১২০৪ সালে নদীয়া জয় করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। নদীয়া আক্রমণ করে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন
18 বাংলাদেশ বিষয়াবলী কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?
ক হুমায়ূন
খ বাবর
গ আকবর
ঘ জাহাঙ্গীর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুঘল সম্রাট হুমায়ূন বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলার নাম জান্নাতাবাদ রাখেন বলে জানা যায়। ‘জান্নাতাবাদ’ অর্থ স্বর্গের নগরী।
19 বাংলাদেশ বিষয়াবলী ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় সুবেদার কে ছিলেন?
ক ইব্রাহীম খান
খ ইসলাম খান
গ শায়েস্তা খান
ঘ মীর জুমলা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সুবেদার ইসলাম খান চিশতি ১৬১০ সালে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তিনি ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন।
20 বাংলাদেশ বিষয়াবলী ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক ১ জুলাই, ২০১৯
খ ১ জুলাই, ১৯২১
গ ১ জুলাই, ১৯১৯
ঘ ১ জুলাই, ১৯২৩
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঢাকা বিশ্ববিদ্যালয় ১ জুলাই ১৯২১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকাল থেকেই এটি বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। • প্রথম উপাচার্য: স্যার ফিলিপ জোসেফ হার্টগ (P. J. Hartog) • শুরুর অনুষদ: ৩টি (কলা, বিজ্ঞান ও আইন)
21 বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ রদ হয় কোন সনে?
ক ১৯১৬
খ ১৯০৫
গ ১৯২০
ঘ ১৯১১
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
লর্ড কার্জনের সময় ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করা হয়। ব্যাপক আন্দোলনের ফলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। ভারতের তৎকালীন গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ এটি বাস্তবায়ন করেন।
22 বাংলাদেশ বিষয়াবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে?
ক ১৫ বার
খ ১৬ বার
গ ১৭ বার
ঘ ১৮ বার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধিত হয়েছে। সর্বশেষ (সপ্তদশ) সংশোধনী পাস হয় ২০১৮ সালের ৮ জুলাই
23 বাংলাদেশ বিষয়াবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?
ক ১৫২
খ ১৫১
গ ১৪৮
ঘ ১৫৩
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।, • ভাগ বা অধ্যায়: ১১টি • পরিচ্ছেদ: ১৩টি • তফসিল: ৭টি • প্রণয়ন কমিটি: ৩৪ জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল (প্রধান ছিলেন ড. কামাল হোসেন)। • সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর ১৯৭২। ________________________________________
24 বাংলাদেশ বিষয়াবলী মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?
ক ১০ই এপ্রিল ১৯৭১
খ ১৪ই এপ্রিল ১৯৭১
গ ১৭ই এপ্রিল ১৯৭১
ঘ ১২ই এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগর সরকার গঠিত হয়। পরবর্তীতে ১৭ এপ্রিল ১৯৭১ মেহেরপুরের বৈদ্যনাথতলায় এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
25 আন্তর্জাতিক বিষয়াবলি 'গ্রীনপিস' কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
ক সুইজারল্যান্ড
খ নিউজিল্যান্ড
গ নেদারল্যান্ড
ঘ যুক্তরাজ্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Greenpeace একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। এর আন্তর্জাতিক সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ডসে অবস্থিত।
26 আন্তর্জাতিক বিষয়াবলি জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক ১৯৩
খ ১৯১
গ ১৯৭
ঘ ১৯২
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাতিসংঘে বর্তমানে মোট ১৯৩টি সদস্য রাষ্ট্র রয়েছে। জাতিসংঘ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা প্রতিষ্ঠায় কাজ করে। পর্যবেক্ষক রাষ্ট্র: ২টি (ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান (১১ জুলাই ২০১১ সালে ১৯৩তম সদস্য হিসেবে যোগদান করে)
27 আন্তর্জাতিক বিষয়াবলি A.C.U-এর পূর্ণরূপ কী?
ক American Cluster Union
খ Asian Clearing Union
গ Asian Cluster Union
ঘ American Clearing Union
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
• সদর দপ্তর: তেহরান, ইরান।
28 বাংলাদেশ বিষয়াবলী শেখ মুজিবকে রাজনীতির কবি উপাধি দিয়েছিল-
ক দ্যা ইকোনমিস্ট
খ দ্যা টাইম
গ দ্যা গার্ডিয়ান
ঘ দ্যা নিউজ উইক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Newsweek পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “Poet of Politics” বা ‘রাজনীতির কবি’ হিসেবে উল্লেখ করা হয়।
29 আন্তর্জাতিক বিষয়াবলি ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
ক ইউক্রেন
খ পোল্যান্ড
গ জার্মান
ঘ ইতালি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইউক্রেনের বিস্তীর্ণ উর্বর কৃষিজমি এবং বিপুল শস্য উৎপাদনের কারণে দেশটিকে ‘ইউরোপের রুটির ঝুড়ি’ (Breadbasket of Europe) বলা হয়।
30 বাংলাদেশ বিষয়াবলী জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন-
ক ১৭ই এপ্রিল, ১৯১৮
খ ১৭ই মার্চ, ১৯১৮
গ ১৭ই মার্চ, ১৯২০
ঘ ১৭ই মে, ১৯২০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ মার্চ ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
31 বাংলা 'দুই বিঘা জমি' কবিতাটি কার লেখা?
ক কাজী নজরুল ইসলাম
খ কায়কোবাদ
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘দুই বিঘা জমি’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা। এতে দরিদ্র কৃষক উপেনের জমি হারানোর বেদনাময় কাহিনি ফুটে উঠেছে। জনপ্রিয় ও বিখ্যাত কবিতাগুলোর তালিকা • সোনার তরী: জীবন ও কালপ্রবাহের প্রতীকী কবিতা। • নির্ঝরের স্বপ্নভঙ্গ: প্রাণপ্রাচুর্য ও মুক্তির আনন্দ প্রকাশ করা একটি কবিতা। • চিত্ত যেথা ভয়শূন্য: দেশপ্রেম ও আত্মমর্যাদার জাগরণের প্রার্থনা (নৈবেদ্য গ্রন্থ থেকে)। • বলাকা: গতির দর্শন ও পরিবর্তনের গান। • ১৪০০ সাল: ভবিষ্যৎ প্রজন্মের পাঠকের উদ্দেশে লেখা এক কৌতূহলী চিঠি। • পুরস্কার: কবিমানস ও অহংবোধ নিয়ে লেখা চমৎকার এক রচনা
32 বাংলা ছেলেটি দ্রুত দৌড়ায়। 'দ্রুত' কোন পদের উদাহরণ?
ক বিশেষণ
খ ক্রিয়া
গ ক্রিয়া বিশেষণ
ঘ বিশেষ্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘দ্রুত’ শব্দটি দৌড়ায় ক্রিয়াটি কীভাবে সম্পন্ন হচ্ছে তা প্রকাশ করছে। তাই ‘দ্রুত’ এখানে ক্রিয়া বিশেষণ।
33 বাংলা মন রূপ মাঝি = মন মাঝি কোন সমাসের উদাহরণ?
ক বহুব্রীহি
খ তৎপুরুষ
গ রূপক কর্মধারয়
ঘ দ্বন্দ্ব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে মনকে মাঝি হিসেবে কল্পনা করা হয়েছে। উপমেয় ও উপমানের অভেদ কল্পনা থাকায় এটি রূপক কর্মধারয় সমাস। ________________________________________
34 বাংলা শুদ্ধ বানান কোনটি?
ক মুমূর্ষূ
খ মুমুর্ষু
গ মুমূর্ষু
ঘ মূমূর্ষূ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মৃত্যুর কাছাকাছি বা মরণাপন্ন ব্যক্তিকে মুমূর্ষু বলা হয়। সঠিক বানান হলো মুমূর্ষু।
35 বাংলা 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক অর্ণব
খ অর্ক
গ প্রসূন
ঘ পল্লব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অর্ক শব্দের অর্থ সূর্য। সূর্যের অন্যান্য সমার্থক শব্দ হলো—রবি, ভানু, আদিত্য, তপন ও দিবাকর। ফুল' এর সমার্থক শব্দ: পুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন এবং গুল।
36 বাংলা বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক ১০টি
খ ৮টি
গ ৭টি
ঘ ৬টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। • স্বরবর্ণ (৪টি): এ, ঐ, ও, ঔ • ব্যঞ্জনবর্ণ (৬টি): ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ ।
37 বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক কার
খ ফলা
গ স্বরলিপি
ঘ সম্প্রসারণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হলে তাকে কার বলা হয়। যেমন—আ-কার (া), ই-কার (ি), উ-কার (ু)।
38 বাংলা যা ক্রিয়া সম্পাদন করে তাকে কী বলে?
ক বিজ্ঞপ্তি
খ উপসর্গ
গ অনুজ্ঞা
ঘ কারক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাক্যে বিশেষ্য বা সর্বনামের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। বাংলা ব্যাকরণে কারকের মাধ্যমে ক্রিয়ার সঙ্গে পদের সম্পর্ক প্রকাশ পায়।
39 বাংলা বাংলা উপসর্গ কয়টি?
ক ২০টি
খ ২১টি
গ ১৯টি
ঘ ১২টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ভাষায় প্রচলিত বাংলা উপসর্গ ২১টি। উপসর্গ শব্দের আগে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন বা সম্প্রসারণ ঘটায়। বাংলা উপসর্গ: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
40 বাংলা সংখ্যা গণনার মূল একক-
ক শূন্য
খ এক
গ ক্রম
ঘ তারিখ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সংখ্যা গণনার প্রাথমিক বা মূল একক হলো এক। সাধারণভাবে সংখ্যা গণনা এক থেকে শুরু করা হয়।
41 বাংলা 'চোখের বালি'- বাগধারাটির অর্থ কী?
ক প্রিয় বস্তু
খ বিরক্তিকর বস্তু
গ আকর্ষণ
ঘ চোখের রোগ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চোখে বালি পড়লে যেমন অস্বস্তি ও বিরক্তি সৃষ্টি হয়, তেমনি চোখের বালি বলতে বিরক্তিকর বা অস্বস্তিকর ব্যক্তি/বস্তু বোঝায়।
42 বাংলা 'উভয় সংকট' বাগধারাটির অর্থ কী?
ক দুই দিকে পথ
খ দুই দিকে বিপদ
গ আসন্ন সংকট
ঘ ভুলপথে গমন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে অবস্থায় দুই দিকেই বিপদ এবং কোনো দিক বেছে নিলেই বিপদে পড়তে হয়, তাকে উভয় সংকট বলে।
43 বাংলা বাংলা লিপির উৎস কি?
ক সংস্কৃত লিপি
খ চীনা লিপি
গ আরবী লিপি
ঘ ব্রাহ্মী লিপি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা লিপির ঐতিহাসিক উৎস হিসেবে ব্রাহ্মী লিপিকে ধরা হয়। দীর্ঘ বিবর্তনের মাধ্যমে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির বিকাশ ঘটে।
44 বাংলা বাংলাদেশের জাতীয় কবি কে?
ক কাজী নজরুল ইসলাম
খ জীবনানন্দ দাশ
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ জসীম উদ্দীন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তাঁর সাহিত্যকর্মে বিদ্রোহ, সাম্য, মানবতা ও স্বাধীনতার চেতনা বিশেষভাবে প্রকাশ পেয়েছে। ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবারে ঢাকায় আনা হয় এবং ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের 'জাতীয় কবি' ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
45 বাংলা বাক্যে যতিচিহ্ন দাঁড়ি (।) থাকলে কতক্ষণ থামতে হয়?
ক ১ সেকেন্ড
খ ১ বলতে যে সময় প্রয়োজন
গ এক বলার দ্বিগুন
ঘ থামার প্রয়োজন নেই
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা উচ্চারণ ও আবৃত্তির প্রচলিত নিয়মে দাঁড়ি (।) থাকলে সাধারণত এক সেকেন্ড বিরতি দেওয়ার কথা বলা হয়। যতি চিহ্নের বিরতির সময় তালিকা • কমা (,): ১ বলতে যে সময় লাগে। • সেমিকোলন (;): কমার দ্বিগুণ সময়। • দাঁড়ি / পূর্ণচ্ছেদ (।): ১ সেকেন্ড। • প্রশ্নচিহ্ন (?): ১ সেকেন্ড। • বিস্ময়চিহ্ন (!): ১ সেকেন্ড। • ড্যাশ (–): ১ সেকেন্ড। • কোলন (:): ১ সেকেন্ড। • কোলন-ড্যাশ (:-): ১ সেকেন্ড
46 বাংলা কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে?
ক রাষ্ট্রপতি
খ যোদ্ধা
গ দেবর
ঘ কেরানী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেবর শব্দের স্ত্রীবাচক রূপ হিসেবে দেবরানি ও দেওরানি ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর দেবর।
47 বাংলা 'তারিখ' কোন ভাষার শব্দ-
ক আরবী
খ ফার্সি
গ তুর্কি
ঘ পুর্তগিজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গুরুত্বপূর্ণ আরবি ভাষার শব্দ: • আদালত,• আসামি,• উকিল,• এজলাস,• হাকিম,• মামলা,• মোকদ্দমা,• ইশতেহার,,• মক্কেল,• আল্লাহ,• আখিরাত,• ঈদ,• ইমান,• কিয়ামত,• কোরআন,• কুরবানি,• জান্নাত,• জাহান্নাম,• তওবা, • উস্তাদ,• কলম,• কিতাব,• খাতা,• আক্কেল,• আজব,• আমল,• আমানত,• ইজ্জত,
48 বাংলা 'কবর'- কবিতাটি কে লিখেছেন?
ক কায়কোবাদ
খ জসীম উদ্দীন
গ মাইকেল মধুসূদন দত্ত
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘কবর’ কবিতার রচয়িতা পল্লীকবি জসীম উদ্দীন। কবিতাটিতে গ্রামীণ জীবনের আবেগ, ভালোবাসা ও বেদনা ফুটে উঠেছে। উল্লেখযোগ্য রচনাগুলো নিচে দেওয়া হলো: কাব্যগ্রন্থ ও কবিতা • রাখালী (১৯২৭) • নকশী কাঁথার মাঠ (১৯২৯ - কাব্যোপন্যাস) • বালুচর (১৯৩০) • ধানখেত (১৯৩৩) • সোজন বাদিয়ার ঘাট (১৯৩৩ - কাব্যোপন্যাস) • হাসু (১৯৩৮) • রুপবতি (১৯৪৬) • মাটির কান্না (১৯৫১) • কবর (১৯২৫ - বিখ্যাত কবিতা, 'কল্লোল' পত্রিকায় প্রকাশিত) উপন্যাস • বোবা কাহিনী (১৯৬৪ - তাঁর একমাত্র উপন্যাস) নাটক ও নৃত্যনাট্য • বেদের মেয়ে (১৯৫১) • মধুমালা (১৯৫১) • পল্লীবধূ (১৯৫৬) গান ও ভ্রমণকাহিনী • রঙ্গিলা নায়ের মাঝি (১৯৩৩ - গান) • পদ্মাপার (১৯৫০ - গান) • চলে মুসাফির।
49 বাংলা 'রবীন্দ্র'- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক রবী+ইন্দ্র
খ রবী+ঈন্দ্র
গ রবি+ইন্দ্র
ঘ রবি+ঈন্দ্র
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রবি + ইন্দ্র = রবীন্দ্র।
50 বাংলা ক্রিয়ার কাল কত প্রকার?
ক ৩
খ ৪
গ ৫
ঘ ৬
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক্রিয়ার কাল প্রধানত ৩ প্রকার—
51 ইংরেজি (English) He has no appetite ____ food.
ক to
খ for
গ with
ঘ about
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Appetite for একটি প্রচলিত phrase। কোনো খাবার বা বিষয়ে ক্ষুধা/আগ্রহ বোঝাতে appetite for ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর for।
52 ইংরেজি (English) His words conform........his work.
ক about
খ into
গ with
ঘ for
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Conform with অর্থ হলো কোনো কিছুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা মিল থাকা। তাই বাক্যে conform with ব্যবহৃত হবে।"Confirm to কোনো নিয়ম, নীতি বা নির্দেশ মেনে চলা বোঝাতে ব্যাবহার করা হয।
53 ইংরেজি (English) One of the students ____ failed.
ক has
খ have
গ would
ঘ will
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
One of + plural noun-এর ক্ষেত্রে মূল subject হলো One, যা singular। তাই singular verb has ব্যবহৃত হবে।
54 ইংরেজি (English) The thief ran away after he ____ the police.
ক saw
খ seen
গ sean
ঘ had seen
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হয়, তা বোঝাতে Past Perfect Tense (had + V³) ব্যবহৃত হয়। অন্যটি past tense হয়।
55 ইংরেজি (English) Which of the following is plural?
ক furniture
খ linguistics
গ geese
ঘ news
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Geese হলো goose-এর plural form। তাই এটি plural noun।
56 ইংরেজি (English) He got his house ____ last month.
ক to paint
খ painting
গ paint
ঘ painted
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Get + object + past participle causative structure। এখানে got his house painted অর্থ হলো সে অন্য কাউকে দিয়ে তার বাড়ি রং করিয়েছে।
57 ইংরেজি (English) She made her daughter ____ homework.
ক do
খ did
গ to do
ঘ done
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Make + object + base verb হয়। তাই made her daughter do সঠিক। Make-এর পরে সাধারণত ‘to’ ব্যবহৃত হয় না।
58 ইংরেজি (English) The man got used to ____ a walk every morning.
ক take
খ taken
গ taking
ঘ took
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Get used to-এর পরে noun অথবা V-ing ব্যবহৃত হয়। তাই taking সঠিক।
59 ইংরেজি (English) He does not like company. So, he has ____ friends.
ক a few
খ few
গ many
ঘ fewer
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Few অর্থ খুব কম বা প্রায় নেই বললেই চলে। এটি countable plural noun-এর আগে ব্যবহৃত হয়। তাই few friends সঠিক।
60 ইংরেজি (English) There was ____ water in the Jug. She could quench her thirst.
ক a little
খ little
গ less
ঘ the little
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Water uncountable noun। A little অর্থ অল্প পরিমাণে হলেও যথেষ্ট। তাই সে তৃষ্ণা মেটাতে পেরেছে—এখানে a little সঠিক।
61 ইংরেজি (English) Which of the following is singular?
ক trousers
খ jeans
গ glasses
ঘ athletics
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Athletics শব্দটি দেখতে plural হলেও একটি ক্রীড়া বা বিষয়ের নাম হিসেবে ব্যবহৃত হলে এটি singular হিসেবে ব্যবহৃত হয়।এমন কিছু শব্দ: Mathematics, Physics, Ethics, Politics, Economics, News, Measles, Rickets
62 ইংরেজি (English) Truth triumphs ____ falsehood.
ক on
খ over
গ to
ঘ for
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Triumph over অর্থ হলো কোনো কিছুর ওপর বিজয় লাভ করা। তাই Truth triumphs over falsehood সঠিক।
63 ইংরেজি (English) The jury ____ unanimous in giving verdict.
ক was
খ were
গ have
ঘ has
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Jury একটি collective noun। এখানে পুরো jury-কে একটি একক দল হিসেবে বোঝানো হয়েছে। তাই singular verb was ব্যবহৃত হয়েছে।
64 ইংরেজি (English) They were sitting by a swimming pool. Here the underlined word (swimming) is a -
ক participle
খ infinitive
গ gerund
ঘ finite verb
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Swimming শব্দটি এখানে pool-এর সঙ্গে যুক্ত হয়ে একটি noun phrase তৈরি করেছে। 'What' বা 'কী' দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় এবং সেটি Noun-এর কাজ করে, তবে সেটি Gerund। যেমন: What is a good habit? -> Reading (Gerund)।
65 ইংরেজি (English) A stitch in time saves ____.
ক money
খ nine
গ time
ঘ energy
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
“A stitch in time saves nine” একটি বিখ্যাত ইংরেজি proverb। এর অর্থ হলো—সময়মতো ছোট সমস্যা সমাধান করলে পরবর্তীতে বড় সমস্যা এড়ানো যায়। ________________________________________
66 ইংরেজি (English) The child saw a flying bird. Here the underlined word (flying) is a-
ক participle
খ gerund
গ infinitive
ঘ finite verb
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Flying শব্দটি এখানে bird-কে বিশেষিত করছে। অর্থাৎ এটি adjective-এর মতো কাজ করছে। তাই এটি present participle। অন্যভাবে Verb-এর বেস ফর্মের সাথে +ing যুক্ত হয়ে যখন Adjective-এর কাজ করে এবং কোনো কাজের চলমান অবস্থা বোঝায়।
67 ইংরেজি (English) It was necessary that she ____ the meeting.
ক joined
খ join
গ joins
ঘ to join
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
It is/was necessary that + subject + base verb গঠনে subjunctive ব্যবহৃত হয়। তাই এখানে join হবে।
68 ইংরেজি (English) If he helps me, I ____ the work.
ক did
খ will do
গ would do
ঘ would have done
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এটি First Conditional-এর উদাহরণ। গঠন: If + Present Simple, Subject + will + verb। তাই will do সঠিক।
69 ইংরেজি (English) I introduced my friend ____ my parents.
ক to
খ with
গ between
ঘ among
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Introduce someone to someone—এটাই সঠিক গঠন। তাই বাক্যটি হবে: I introduced my friend to my parents.
70 ইংরেজি (English) Vice results ____ misery.
ক to
খ for
গ with
ঘ in
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Result in অর্থ হলো কোনো ফলাফল সৃষ্টি করা বা কোনো পরিণতির দিকে নিয়ে যাওয়া। তাই Vice results in misery সঠিক।