প্রশ্নব্যাংক ও নির্ভুল সমাধান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার; তারিখ: ০৫.০৯.২০২৬)
মোট প্রশ্ন: 60 | পূর্ণমান: 60.00 | সময়: 60 মিনিট
ফিল্টার:
মোট প্রশ্ন: 60 টি
বিষয় ফিল্টার:
1 বাংলা Emoji কোন ভাষার শব্দ?
ক
চীনা
খ
জাপানি
গ
কোরিয়ান
ঘ
ইংরেজি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Emoji শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে। Emoji অর্থ দাঁড়ায় ছবির মাধ্যমে প্রকাশিত চিহ্ন বা প্রতীক।
2 বাংলা সরকারি অফিসে কোন বাংলা ফন্ট ব্যবহার করা হয়?
ক
Nikosh
খ
Siyam Rupali
গ
SutonnyMJ
ঘ
Kalpurush
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ সরকারের ইউনিকোড বাংলা ফন্ট ব্যবহার বাধ্যতামূলক। মন্ত্রিপরিষদ বিভাগের ১ জুন ২০১১-এর নির্দেশনায় Nikosh-সহ কয়েকটি ইউনিকোড ফন্ট ব্যবহারের কথা বলা হয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠিপত্র ও দাপ্তরিক কাজে Nikosh ব্যবহারের নির্দেশনাও দেওয়া হচ্ছে।
3 বাংলা কার্তুজ কোন ভাষার শব্দ?
ক
ফরাসি
খ
পর্তুগিজ
গ
ইংরেজি
ঘ
আরবি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা 'কার্তুজ' শব্দটি ফরাসি cartouche শব্দ থেকে এসেছে। ফরাসি ভাষা থেকে আগত কয়েকটি প্রচলিত শব্দ: কার্তুজ, রেস্তোরাঁ, কুপন, ক্যাফে, মেনু, বুফে, ব্যালে, শেফ, ডিপো, গ্যারেজ, ব্যাটেন, ব্রিগেড। কিছু আরবি শব্দ: আইন ও প্রশাসন সম্পর্কিত শব্দ- • আদালত,• আসামি • উকিল, • এজলাস, • হাকিম, • মামলা, • মোকদ্দমা, • ইশতেহার, • জোরা / জেরা • মক্কেল , ধর্ম ও ইসলাম সম্পর্কিত শব্দ- • আল্লাহ, • আখিরাত, • ঈদ, • ইমান,, • কিয়ামত, • কোরআন, • কুরবানি, • জান্নাত, • জাহান্নাম, • তওবা, শিক্ষা ও দৈনন্দিন জীবনের শব্দ- • উস্তাদ, • কলম, • কিতাব, • খাতা, • আক্কেল, • আজব, • আদর / আদত, • আমল, • আমানত, • ইজ্জত,
4 বাংলা নিচের কোনটি বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণ গ্রন্থ?
ক
বাংলা ভাষার ব্যাকরণ
খ
সমসাময়িক বাংলা ব্যাকরণ
গ
আধুনিক বাংলা ব্যাকরণ
ঘ
A Grammar of the Bengal Language
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত A Grammar of the Bengal Language ১৭৭৮ সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণগ্রন্থ হিসেবে পরিচিত। পরে রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ ১৮৩৩ সালে প্রকাশিত হয়।
5 ইংরেজি (English) Which one is the correct spelling?
ক
Tsunamy
খ
Tsunami
গ
Tsumani
ঘ
Sunami
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইংরেজি Tsunami শব্দটির শুদ্ধ বাংলা বানান সুনামি। এটি জাপানি ভাষা থেকে এসেছে; অর্থ সমুদ্রের বিশাল ঢেউ।
6 ইংরেজি (English) Which one is the correct spelling?
ক
Bureu
খ
Bureau
গ
Buro
ঘ
Beureau
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Bureau শব্দটি শুদ্ধ ইংরেজি বানান। গুরুত্বপূর্ণ Spelling: committee, cigarette, Receive, Necessary, Accommodation, Diarrhea.
7 ইংরেজি (English) Which one is the correct spelling?
ক
Defination
খ
Defenition
গ
Definition
ঘ
Definationn
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Definition অর্থ সংজ্ঞা।
8 বাংলা কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক
প্রত্যয়
খ
অনুসর্গ
গ
উপসর্গ
ঘ
বিভক্তি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উপসর্গের নিজস্ব স্বাধীন অর্থ বা অর্থবাচকতা নেই, কিন্তু শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করে; অর্থাৎ এর অর্থদ্যোতকতা আছে। যেমন: কু + কাজ = কুকাজ, সু + নাম = সুনাম। বাংলা ভাষায় উপসর্গ । যথা: খাঁটি বাংলা উপসর্গ; মোট সংস্কৃত উপসর্গ; মোট বিদেশি উপসর্গ; আরবি, ফার্সি, ইংরেজি ও উর্দুসহ বিভিন্ন বিদেশি ভাষা থেকে আগত যেসব উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয়, তাকে বিদেশি উপসর্গ বলে।
9 বাংলা 'সাঁঝের মায়া' কার লেখা?
ক
বেগম রোকেয়া
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
সৈয়দ আলী আহসান
ঘ
বেগম সুফিয়া কামাল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সাঁঝের মায়া বেগম সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৯৩৮ সালে প্রকাশিত হয়। কবি বেগম সুফিয়া কামালের উল্লেখযোগ্য রচনাগুলো: কাব্যগ্রন্থ:- • সাঁঝের মায়া (১৯৩৮ - প্রথম কাব্যগ্রন্থ, যার মুখবন্ধ লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, • মায়া কাজল (১৯৫১), • মন ও জীবন (১৯৫৭), • শান্তি ও প্রার্থনা (১৯৫৮), • উদাত্ত পৃথিবী (১৯৬৪), • দিওয়ান (১৯৬৬), • মোর জাদুদের সমাধি পরে (১৯৭২), গল্পগ্রন্থ:- • কেয়ার কাঁটা (১৯৩৭ - প্রথম গল্পগ্রন্থ) • সৈনিক বধূ (১৯২৩ - প্রথম প্রকাশিত গল্প) ভ্রমণকাহিনি:- • সোভিয়েতে দিনগুলি (১৯৬৮) স্মৃতিকথা ও ডায়েরি:- • একাত্তুরের ডায়েরি (১৯৮৯ - বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা) কবিতা • প্রথম প্রকাশিত কবিতা: বাসন্তী (১৯২৬, সওগাত পত্রিকায় প্রকাশিত)
10 বাংলা 'বিদ্রোহী' কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
ক
বিষের বাঁশি
খ
অগ্নিবীণা
গ
সাম্যবাদী
ঘ
সর্বহারা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কাজী নজরুল ইসলামের বিখ্যাত 'বিদ্রোহী' কবিতাটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'-এর অন্তর্ভুক্ত। কাব্যগ্রন্থটি ১৯২২ সালে প্রকাশিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রধান রচনাগুলোর তালিকা নিচে দেওয়া হলো: কাব্যগ্রন্থ • অগ্নিবীণা (১৯২২) - প্রথম কাব্যগ্রন্থ, • দোলন-চাঁপা (১৯২৩), • বিষের বাঁশী (১৯২৪), • ভাঙ্গার গান (১৯২৪), • ছায়ানট (১৯২৫), • সাম্যবাদী (১৯২৫), • সঞ্চিতা , উপন্যাস:- • বাঁধনহারা (১৯২৭) - প্রথম পত্রোপন্যাস, • মৃত্যুক্ষুধা (১৯৩০), • কুহেলিকা (১৯৩১), গল্পগ্রন্থ:- • ব্যথার দান (১৯২২) - প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ, • রিক্তের বেদন (১৯২৫), • শিউলিমালা (১৯৩১), নাটক:- • আলেয়া (নাট্যগীতি), • পুতুলের বিয়ে (শিশুনাতক), • ঝিলিমিলি , প্রবন্ধ ও অন্যান্য রচনা:- • যুগবাণী (১৯২৬) - প্রবন্ধ গ্রন্থ, • দুর্দিনের যাত্রী, • রাজবন্দীর জবানবন্দী, • প্রথম গদ্য রচনা: ‘বাউণ্ডুলের আত্মকাহিনী’
11 ইংরেজি (English) A stitch in time saves ........
ক
nine
খ
ten
গ
eight
ঘ
seven
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সম্পূর্ণ প্রবাদ: A stitch in time saves nine. অর্থ: সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।
12 গণিত (Mathematics) x³ + hx + 10 = 0 সমীকরণে x = 2 হলে h-এর মান কত?
ক
10
খ
9
গ
-9
ঘ
-2
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
2³ + 2h + 10 = 0 → 8 + 2h + 10 = 0 → 2h = -18 → h = -9।
13 গণিত (Mathematics) x + 1/x = 2 হলে (x - 1/x)² এর মান কত?
ক
0
খ
1
গ
2
ঘ
4
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আমরা জানি, (x - 1/x)² = (x + 1/x)² - 4 × x × (1/x) = 2² - 4 = 4 - 4 = 0।
14 গণিত (Mathematics) বর্গের পরিসীমা ৩৬ সেমি হলে বর্গের কর্ণ কত?
ক
৯ সে.মি
খ
৯√২ সে.মি
গ
৩√২ সে.মি
ঘ
১৮√২ সে.মি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বর্গের এক বাহু = ৩৬ ÷ ৪ = ৯ সে.মি। বর্গের কর্ণ = বাহু × √২ = ৯√২ সে.মি।
15 গণিত (Mathematics) ০.২-এর ২০% কত?
ক
০.০২
খ
০.১
গ
০.০৮
ঘ
১
16 গণিত (Mathematics) নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট?
ক
5/6
খ
2/5
গ
3/7
ঘ
1/2
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সবচেয়ে ছোট ভগ্নাংশটি হলো 2/5।
17 বাংলা শুদ্ধ বানান কোনটি?
ক
তিতিক্ষা
খ
তিতীক্ষা
গ
তীতিক্ষা
ঘ
তিতিক্ষ্যা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
তিতিক্ষা শব্দের অর্থ সহিষ্ণুতা, ধৈর্য বা কষ্ট সহ্য করার ক্ষমতা। গুরুত্বপূর্ণ বানান:- • অধ্যয়ন,• ব্যুৎপত্তি, • বিভীষিকা, • মুমূর্ষু,• শিরশ্ছেদ • বিদুষী, • মনঃকষ্ট, • অপরাহ্ণ, • মুহূর্ত, • বুদ্ধিজীবী, • মধ্যাহ্ন, • সায়াহ্ন, • পূর্বাহ্ণ, • উজ্জ্বল
18 গণিত (Mathematics) ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যার যোগফল কত?
ক
১২৫০
খ
১২৭৫
গ
১২২৫
ঘ
১২১৫
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১ + ২ + ৩ + … + ৫০ = (৫০ × ৫১) ÷ ২ = ১২৭৫।
19 ইংরেজি (English) Slow and steady _____ the race.
ক
win
খ
wins
গ
won
ঘ
winning
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সম্পূর্ণ প্রবাদ: Slow and steady wins the race. অর্থ: ধীরস্থির ও নিয়মিত প্রচেষ্টা শেষ পর্যন্ত সাফল্য এনে দেয়।
20 গণিত (Mathematics) ০.১ × ০.০১ × ০.০০১ = কত?
ক
০.০০০১
খ
০.০০০০১
গ
০.০০০০০১
ঘ
০.০০০০০০১
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সঠিক উত্তর: ০.০০০০০১।
21 বাংলা যে বাক্যে অকর্মক ক্রিয়ার ভাবই প্রধান, তাকে কোন বাচ্য বলে?
ক
কর্তৃবাচ্য
খ
কর্মবাচ্য
গ
ভাববাচ্য
ঘ
কর্মকর্তৃবাচ্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে বাক্যে কর্তা ও কর্মের চেয়ে ক্রিয়ার ভাবের প্রাধান্য থাকে, তাকে ভাববাচ্য বলে। যেমন: "এখন যাওয়া যাক।"
22 গণিত (Mathematics) x - 6 = 7x - 48 হলে, x-এর মান কত?
ক
5
খ
6
গ
7
ঘ
8
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
x - 6 = 7x - 48 → 48 - 6 = 7x - x → 42 = 6x → x = 7।
23 গণিত (Mathematics) একটি সংখ্যার ২ গুণের সঙ্গে ৬ যোগ করলে ২৪ হয়। সংখ্যাটি কত?
ক
৭
খ
৮
গ
৯
ঘ
১০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, সংখ্যাটি = x। ATQ, 2x + 6 = 24 → 2x = 18 → x = 9।
24 গণিত (Mathematics) x + y = 6 এবং x = y হলে xy-এর মান কত?
ক
6
খ
8
গ
9
ঘ
12
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
x + y = 6, x = y; তাই 2x = 6 → x = 3। অতএব, y = 3। xy = 3 × 3 = ৯।
25 বাংলা যিনি বক্তৃতা দানে পটু – এক কথায় কী?
ক
বাচাল
খ
বাগ্মী
গ
বক্তা
ঘ
বাচক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যিনি সুন্দর, সাবলীল ও দক্ষতার সঙ্গে বক্তৃতা দিতে পারেন, তাঁকে বাগ্মী বলা হয়।
26 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
ক
কীবোর্ড
খ
মাউস
গ
স্ক্যানার
ঘ
প্রিন্টার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কীবোর্ড, মাউস ও স্ক্যানার হলো ইনপুট ডিভাইস। আর প্রিন্টার হলো আউটপুট ডিভাইস।
27 ইংরেজি (English) নিচের কোনটি Present Indefinite Tense-এর উদাহরণ?
ক
He has played cricket.
খ
He played cricket.
গ
He plays cricket.
ঘ
He is playing cricket.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Present Indefinite Tense-এ সাধারণত অভ্যাসগত, নিয়মিত বা সাধারণ সত্য বোঝানো হয়। He plays cricket = সে ক্রিকেট খেলে।
28 ইংরেজি (English) She is also ____ heiress.
ক
a
খ
an
গ
the
ঘ
no article
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Article বসানোর ক্ষেত্রে শব্দের প্রথম অক্ষর নয়, প্রথম উচ্চারণধ্বনি দেখা হয়। heiress শব্দের শুরুতে h থাকলেও এটি উচ্চারিত হয় না; শব্দটির উচ্চারণ শুরু হয় vowel ধ্বনি দিয়ে। তাই এর আগে an বসে।
29 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি নিচের কোনটি অস্থায়ী মেমোরি?
ক
ROM
খ
RAM
গ
Hard Disk
ঘ
CD-ROM
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
RAM হলো অস্থায়ী বা Volatile Memory। কম্পিউটার বন্ধ করলে RAM-এ থাকা তথ্য মুছে যায়। অন্যদিকে ROM-এর তথ্য সাধারণত বিদ্যুৎ বন্ধ হলেও সংরক্ষিত থাকে।
30 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি Software কত প্রকার?
ক
২ প্রকার
খ
৩ প্রকার
গ
৪ প্রকার
ঘ
৫ প্রকার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Software প্রধানত ২ প্রকার — System Software এবং Application Software। যেমন: Operating System হলো System Software এবং MS Word হলো Application Software।
31 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি Arrow key কত প্রকার?
ক
৩ প্রকার
খ
৫ প্রকার
গ
২ প্রকার
ঘ
৪ প্রকার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Keyboard-এ ৪টি Arrow Key থাকে — Up, Down, Left, Right।
32 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি File Save করতে কোন Shortcut Key চাপতে হয়?
ক
Ctrl + C
খ
Ctrl + P
গ
Ctrl + S
ঘ
Ctrl + V
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কোনো ফাইল দ্রুত Save করতে Ctrl + S ব্যবহার করা হয়। অন্যগুলো: Ctrl + C | নির্বাচিত লেখা/ফাইল কপি করতে | | Ctrl + X | নির্বাচিত লেখা, ছবি বা ফাইল কেটে সরিয়ে নিতে ব্যবহার করা হয় | | Ctrl + P | প্রিন্ট দেওয়ার উইন্ডো খুলতে | | Ctrl + V | কপি বা কাট করা লেখা/ফাইল বসাতে |
33 বাংলা 'খপোত' শব্দের অর্থ কী?
ক
কবুতর
খ
উড়োজাহাজ
গ
খচ্চর
ঘ
খরগোশ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
খপোত অর্থ বিমান, আকাশযান বা উড়োজাহাজ। আর কপোত অর্থ কবুতর।
34 বাংলা নিচের কোন শব্দটি আরবি ভাষা থেকে এসেছে?
ক
জানালা
খ
কলম
গ
চাবি
ঘ
আলমারি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'কলম' শব্দটি আরবি থেকে এসেছে।
35 বাংলা 'ইন্দ্রিয়কে জয় করেছে যে'– এক কথায় কী?
ক
ইন্দ্রজিৎ
খ
ইন্দ্রবিজয়ী
গ
দেবজিৎ
ঘ
জিতেন্দ্রিয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জিতেন্দ্রিয় অর্থ— যিনি নিজের ইন্দ্রিয় বা প্রবৃত্তিকে সংযত ও জয় করতে পেরেছেন।
36 বাংলা 'লহরী' শব্দের অর্থ কী?
ক
ঢেউ
খ
আলো
গ
শব্দ
ঘ
বাতাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
লহরী অর্থ ঢেউ, তরঙ্গ বা ঊর্মি।
37 বাংলা যে কারকে ক্রিয়ার স্থান, কাল বা বিষয় বোঝায়, তাকে কী বলে?
ক
করণ কারক
খ
অধিকরণ কারক
গ
অপাদান কারক
ঘ
সম্প্রদান কারক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধার (স্থান) কে বিশেষ করে যে কারক বোঝায়, তাকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক তিন প্রকার: ক) কালাধিকরণ, খ) আধারাধিকরণ, গ) ভাবাধিকরণ।
38 বাংলা নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
ক
সাম্যবাদী
খ
বিষের বাঁশি
গ
বাঁধনহারা
ঘ
অগ্নিবীণা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কাজী নজরুল ইসলাম মাত্র তিনটি উপন্যাস রচনা করেন। এগুলো হলো: বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা। উল্লেখ্য, 'বাঁধনহারা' বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। 'মৃত্যুক্ষুধা' তাঁর রচিত শ্রেষ্ঠ উপন্যাস। আর 'কুহেলিকা' বাংলা সাহিত্যে সন্ত্রাসী বিপ্লবের উপর লিখিত একটি উপন্যাস।
39 গণিত (Mathematics) বাইনারি সংখ্যা ১০১০১-এর দশমিক মান কত?
ক
১৯
খ
২১
গ
২০
ঘ
২২
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
(10101)₂ = 1 × 2⁴ + 0 × 2³ + 1 × 2² + 0 × 2¹ + 1 × 2⁰ = 16 + 4 + 1 = ২১।
40 গণিত (Mathematics) ক্ষুদ্রতম যৌগিক জোড় সংখ্যা কোনটি?
ক
২
খ
৬
গ
৪
ঘ
৮
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২ একটি মৌলিক সংখ্যা। ৪-এর গুণনীয়ক ১, ২ ও ৪ — অর্থাৎ দুইয়ের বেশি গুণনীয়ক আছে। তাই ৪ ক্ষুদ্রতম যৌগিক জোড় সংখ্যা।
41 ইংরেজি (English) Man and Superman কার রচনা?
ক
W. Shakespeare
খ
G.B Shaw
গ
Charles Dickens
ঘ
John Milton
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Man and Superman হচ্ছে George Bernard Shaw (1856–1950)-এর একটি Comedy। George Bernard Shaw হলেন William Shakespeare-এর পরে ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত নাট্যকার। তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পান। তাঁর বিখ্যাত সাহিত্য কর্মগুলো হলো— Novel: Immaturity, An Unsocial Socialist, The Irrational Knot, Love Among the Artists. Drama: Caesar and Cleopatra (play), Man and Superman (comedy), Arms and the Man (play), The Man of Destiny, The Doctor's Dilemma, Pygmalion.
42 গণিত (Mathematics) একটি চাকার পরিধি ২ মিটার হলে ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
ক
৩০০ বার
খ
২০০ বার
গ
২৫০ বার
ঘ
৩৫০ বার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চাকাটি ২ মিটার দূরত্ব অতিক্রম করলে = ১ বার ঘুরে। ∴ চাকাটি ৫০০ মিটার দূরত্ব অতিক্রম করলে = ৫০০ ÷ ২ = ২৫০ বার ঘুরে।
43 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কী বলে?
ক
BIOS
খ
Booting
গ
Formatting
ঘ
Scanning
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কম্পিউটার চালু হয়ে অপারেটিং সিস্টেম লোড হওয়ার প্রক্রিয়াকে Booting বলে। আর BIOS হলো কম্পিউটারের প্রাথমিক হার্ডওয়্যারের পরীক্ষা ও বুট প্রক্রিয়া শুরু করতে ব্যবহৃত ফার্মওয়্যার।
44 গণিত (Mathematics) নিচের কোনটি সঠিক?
ক
ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
খ
ভাজ্য = ভাজক × ভাগফল
গ
ভাজক = ভাজ্য + ভাগশেষ
ঘ
ভাগফল = ভাজ্য × ভাজক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নিঃশেষে বিভাজ্য হলে: ভাজ্য ÷ ভাজক = ভাগফল; ভাজ্য ÷ ভাগফল = ভাজক; ভাজক × ভাগফল = ভাজ্য। নিঃশেষে বিভাজ্য না হলে: ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ; ভাজক = (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাগফল; ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাজক।
45 গণিত (Mathematics) বার্ষিক ৫% হারে ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদে আসলসহ মোট কত হবে?
ক
৪২০ টাকা
খ
৪৪০ টাকা
গ
৪৪১ টাকা
ঘ
৪৫০ টাকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২ বছরে চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ = 400 × (1 + 5/100)² - 400 = 400 × (21/20)² - 400 = 400 × 441/400 - 400 = 441 - 400 = 41 টাকা। ∴ আসলসহ মোট হবে = 400 + 41 = ৪৪১ টাকা।
46 ইংরেজি (English) Which one is an Indefinite Pronoun?
ক
Anyone
খ
Myself
গ
Who
ঘ
Each
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Indefinite pronoun হলো কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন: One, no one, none, any, anyone, somebody, everybody, nobody, nothing, other, all, many, few, little, much ইত্যাদি।
47 ইংরেজি (English) নিচের কোনটি Positive Degree?
ক
Least
খ
More
গ
Most
ঘ
Much
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
| Positive | Comparative | Superlative | Bad | Worse | Worst |, | Good | Better | Best |, | Little | Less | Least | |, Much | More | Most |
48 গণিত (Mathematics) দুটি সংখ্যার যোগফল ২০ এবং বিয়োগফল ৪ হলে ছোট সংখ্যাটি কত?
ক
৬
খ
৮
গ
১০
ঘ
১২
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। প্রশ্নমতে, x + y = 20 ......... (i) এবং x - y = 4 ......... (ii)। যোগ করে 2x = 24 → x = 12। এখন (i) নং সমীকরণে বসিয়ে 12 + y = 20 → y = 20 - 12 = ৮। ∴ ছোট সংখ্যাটি ৮।
49 গণিত (Mathematics) কোনো স্কুলে ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪০% ছাত্রী হলে ছাত্র কতজন?
ক
৪০ জন
খ
৫০ জন
গ
৬০ জন
ঘ
৭০ জন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মোট ছাত্রছাত্রী = ১০০ জন। ছাত্রী = ৪০% = ৪০ জন। তাই, ছাত্র = ১০০ - ৪০ = ৬০ জন।
50 বাংলা 'যুগসন্ধিক্ষণের কবি' কাকে বলা হয়?
ক
ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ
মাইকেল মধুসূদন দত্ত
গ
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঈশ্বরচন্দ্র গুপ্তকে বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের কবি বলা হয়, কারণ তাঁর রচনায় কাব্যধারার ও আধুনিকতার সূচনালগ্ন — দুইয়ের বৈশিষ্ট্যই দেখা যায়।
51 বাংলা 'কাজটা ভালো দেখায় না'– এটি কোন বাচ্যের উদাহরণ?
ক
কর্তৃবাচ্য
খ
ভাববাচ্য
গ
কর্মবাচ্য
ঘ
কর্মকর্তৃবাচ্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে বাক্যে কর্মপদই কর্তৃত্বের মতো হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন: কাজটা ভালো দেখায় না। এখানে 'কাজটা' কর্ম হয়েও কর্তার মতো ব্যবহৃত হয়েছে।
52 ইংরেজি (English) What is the female of Bee?
ক
Mare
খ
Drone
গ
Queen
ঘ
Buck
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
| Masculine | Bee - Drone | Buck - Doe | Hart- Roe | Fox - Vixen|,
53 ইংরেজি (English) He is responsible ____ the work.
ক
to
খ
with
গ
for
ঘ
at
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Responsible-এর পরে সাধারণত for বসে। responsible for + noun/gerund। Example: She is responsible for managing the office.
54 গণিত (Mathematics) দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং ল.সা.গু ১৪০ হলে বৃহত্তম সংখ্যা কত?
ক
২০
খ
২৮
গ
৩৫
ঘ
২৮
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, একটি সংখ্যা ৭x এবং অপরটি ৫x। ∴ সংখ্যা দুটির ল.সা.গু. = ৭ × x × ৫ = ৩৫x। প্রশ্নমতে, ৩৫x = ১৪০ → x = ১৪০ ÷ ৩৫ = ৪। অতএব, সংখ্যা দুটি যথাক্রমে = ৭ × ৪ = ২৮ এবং ৫ × ৪ = ২০। ∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৮।
55 ইংরেজি (English) In the sentence "A rolling stone gathers no moss", the word "rolling" is a
ক
Gerund
খ
Adjective
গ
participle
ঘ
Adverb
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Verb এর সাথে 'ing' যুক্ত হয়ে Verb এবং Adjective এর কাজ করে তাহলে তাকে Participle বলে। প্রশ্নে Rolling বা ঘূর্ণায়মান শব্দটি Adjective হিসেবে কাজ করায় এবং অপশনে Adjective থাকায় Adjective হলো সঠিক উত্তর। বাক্যের অর্থ: গড়ানো পাথরে শ্যাওলা ধরে না।
56 বাংলা 'শেষের কবিতা' কোন শ্রেণির রচনা?
ক
নাটক
খ
উপন্যাস
গ
কাব্যগ্রন্থ
ঘ
প্রবন্ধ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। এটি 'প্রবাসী' পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে। ভাষার অসামান্য উজ্জ্বল্য, দৃশ্যশক্তি ও কবিত্বের দীপ্তি এই গ্রন্থটিকে এমন স্বাতন্ত্র্য দিয়েছে, যার জন্য এই গ্রন্থটি রবীন্দ্রনাথের বিষয়কর সৃষ্টির অন্যতম। উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: অমিত রায়, কেতকী, লাবণ্য, শোভনলাল প্রমুখ।
57 ইংরেজি (English) William Shakespeare was born in –
ক
1562
খ
1564
গ
1568
ঘ
1566
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
William Shakespeare ছিলেন Elizabethan যুগের কবি। তিনি ২৩ এপ্রিল ১৫৬৪ সালে জন্মগ্রহণ করেন এবং ২৩ এপ্রিল ১৬১৬ সালে মৃত্যুবরণ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো: William Shakespeare-এর বিখ্যাত কিছু Comedy নাটক হলো: All's Well That Ends Well, As You Like It, A Midsummer Night's Dream, The Tempest, Twelfth Night.
58 ইংরেজি (English) Each of the boys ____ present in the class.
ক
are
খ
is
গ
were
ঘ
have
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
One / Any / Each / Neither / Either / either of / neither of যদি Subject হিসেবে ব্যবহৃত হয় তাহলে সংশ্লিষ্ট Verb টি Singular হয়। অর্থাৎ One/ Any/ Each/ Neither + of + Plural Noun + Singular verb + অবশিষ্ট হয়।
59 ইংরেজি (English) We can offer him ____ help which can be instrumental for his survival.
ক
a little
খ
a few
গ
few
ঘ
many
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম হলো: A little + Uncountable noun অর্থাৎ Countable noun এর সাথে যে অর্থে A few ব্যবহৃত হয়, সেই একই অর্থে Uncountable noun এর সাথে A little ব্যবহৃত হয়। যেমন: There is a little water in the bottle. I am given a little honey.
60 ইংরেজি (English) My headmaster gave me ____ good advice on choosing a career.
ক
many
খ
a few
গ
some
ঘ
an
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Advice একটি uncountable noun। তাই এর আগে many, a few, an বসে না। পরিমাণ বোঝাতে some advice বলা হয়।