Preloader
প্রশ্নব্যাংক ও নির্ভুল সমাধান

পেট্রোবাংলা সহকারী ব্যবস্থাপক (প্রশাসন); পরীক্ষার তারিখ : ২২.১১.২০২৪

মোট প্রশ্ন: 70  |  পূর্ণমান: 70.00  |  সময়: 60 মিনিট

ফিল্টার:
মোট প্রশ্ন: 70 টি
বিষয় ফিল্টার:
1 বাংলা নিনাদ
ক শব্দ
খ যুদ্ধ
গ বিশাল
ঘ জটিল
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ নিম্নরূপ- কার্তিক - রূপবান; গাড়ল - বোকা; সওগাত - উপহার; আপণ - দোকান; কিরীট – মুকুট, যুদ্ধ – আহব
2 বাংলা বারিধি
ক মেঘ
খ সমুদ্র
গ পানি
ঘ পর্বত
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ নিম্নরূপ- সেতারা - তারকা; তণ্ডুল - চাল; প্রাংশু - দীর্ঘকায়; বারিধি - সমুদ্র; তটিনী - নদী; বালাখানা - প্রাসাদ।. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শদ্ব: সিন্ধু, অর্ণব, পারাবার, রত্নাকর, জলধি, বারিধি, অম্বুধি, পয়োধি, উদধি, সায়র, পাথার, দরিয়া ।
3 বাংলা খপোত
ক খরগোশ
খ গাড়ি
গ হরিণ
ঘ উড়োজাহাজ
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ নিম্নরূপ- শাখামৃগ - বানর; নীলিমা - আকাশ; মহাপ্রয়াণ - মৃত্যু; মধুকর - ভ্রমর; হলাহল - বিষ।
4 বাংলা প্রসূন
ক কর
খ বৃক্ষ
গ পুষ্প
ঘ জল
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ নিম্নরূপ- প্রসূন: পুষ্প; গহন: বন; শিখরী: বৃক্ষ; বানিয়া: ব্যবসায়ী; ক্ষণপ্রভা: বিদ্যুৎ; অশনি: বজ্র। 'পুষ্প' শব্দের সমার্থক শব্দগুলো হলো: ফুল, কুসুম, প্রসূন, রঙ্গন, সুমন
5 বাংলা Horizontal শব্দের পরিভাষা
ক অনুভূমিক
খ সমান্তরাল
গ উলম্ব
ঘ দিগন্ত বিস্তৃত
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ – Deed - দলিল; Invoice - চালান; Blue print - প্রতিচিত্র; Mortgage - বন্ধক; Surgeon - শল্য চিকিৎসক।
6 বাংলা 'নিরাময়' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক নিরা+ময়
খ নির্+আময়
গ নির+ময়
ঘ নিঃ+আময়
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নিয়ম: অ/আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র-জাত) + স্বরধ্বনি = বিসর্গ র্ হয়ে পরের স্বরধ্বনিতে যুক্ত হয়। উদাহরণ: চতুরঙ্গ = চতুঃ+অঙ্গ; নিরাকার = নিঃ+আকার; দুরবস্থা = দুঃ+অবস্থা; দুরাশা = দুঃ+আশা; নিরাময় = নিঃ+আময়; নিরন্ন = নিঃ+অন্ন।
7 বাংলা সঠিক বানান নির্ণয় করুন
ক আনুসঙ্গিক
খ অনুসাঙ্গিক
গ আনুসাঙ্গিক
ঘ আনুষঙ্গিক
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কয়েকটি সঠিক বানানযুক্ত শব্দ নিম্নরূপ- উচিত, শিরশ্ছেদ, আনুষঙ্গিক, নিশীথিনী, ব্যুৎপত্তি, মধুসূদন, ষাণ্মাসিক ।
8 বাংলা সঠিক বানান নির্ণয় করুন
ক দেদীপ্যমান
খ দেদীপ্যামান
গ দেদিপ্যমান
ঘ দেদিপ্যামান
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কয়েকটি সঠিক বানানযুক্ত শব্দ নিম্নরূপ- দেদীপ্যমান, প্রতিযোগিতা, অত্যধিক, ব্যাধি, বৈদগ্ধ্য, মূর্ধন্য, মনীষী, নিষ্পন্দ।
9 বাংলা সঠিক বানান নির্ণয় করুন
ক সমিচীন
খ বয়সন্ধি
গ মনস্তর
ঘ অন্তঃসার
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভুল বানান → সঠিক বানান: সমিচীন → সমীচীন; বয়সন্ধি → বয়ঃসন্ধি; মনস্তর → মন্বন্তর।
10 বাংলা সাতকাহন (বাগধারার অর্থ)
ক অলিক কথা
খ সুখের সময়
গ জগা খিচুড়ি
ঘ সংঘাত
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা নিম্নরূপ- সাতকাহন: প্রচুর পরিমাণ; গৌরীদান: বাল্যবিবাহ; কুম্ভকর্ণের নিদ্রা: দীর্ঘদিনের আলস্য; ঘাটের মরা: অতি বৃদ্ধ; গোঁফ খেজুরে: নিতান্ত অলস; কাছা ঢিলা: অসাবধান।
11 বাংলা শিরে সংক্রান্তি (বাগধারার অর্থ)
ক মাথায় বোঝা
খ সুখের সময়
গ আসন্ন বিপদ
ঘ সংক্রামক
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা নিম্নরূপ- শিরে সংক্রান্তি: আসন্ন বিপদ; গায়ে মাখা: গুরুত্ব দেয়া; আঁকুপাঁকু করা: ছটফটানি; চিঁড়ে চেপটা: নাজেহাল; গাঁ করা: উদ্যোগ নেয়া; কাপড়ে বাবু: ভণ্ড।
12 বাংলা রামগরুড়ের ছানা (বাগধারার অর্থ)
ক কাল্পনিক বস্তু
খ গোমড়ামুখো লোক
গ দুষ্ট সন্তান
ঘ ভাগ্যবান
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা নিম্নরূপ- কাক নিদ্রা: অগভীর নিদ্রা; নাটের গুরু: মূলনায়ক; তাক লাগা: আশ্চর্য হওয়া; ধর্মের কল: সত্য; রামগরুড়ের ছানা: গোমড়ামুখো লোক।
13 বাংলা লেফাফা দুরস্ত (বাগধারার অর্থ)
ক চৌকস ব্যক্তি
খ সৌখিন ব্যক্তি
গ দাপুটে ব্যক্তি
ঘ বাইরে পরিপাটি
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা নিম্নরূপ- লেফাফা দুরস্ত: বাইরে পরিপাটি; ধামাধরা: চাটুকারিতা; নাড়াবুনে: মূর্খ; ধর্মের কল: সত্য; ছকড়া নকড়া: সস্তা দর; চিনির বলদ: নিষ্ফল পরিশ্রম।
14 বাংলা 'গণ্যমান্য' কোন সমাস?
ক দ্বন্দ্ব
খ কর্মধারয়
গ অব্যয়ীভাব
ঘ নিত্য
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। এ সমাসে সাধারণত যে, যিনি, যেটি ইত্যাদি শব্দ ব্যাসবাক্যে ব্যবহৃত হয়। যেমন - যা কাঁচা তাই মিঠা (বিশেষণ+বিশেষণ) = কাঁচামিঠা। প্রদত্ত উদাহরণের 'কাঁচা' ও 'মিঠা' হলো বিশেষণ পদ।
15 বাংলা 'টাইফুন' কোন ভাষার শব্দ?
ক চীনা
খ ইংরেজি
গ মালয়
ঘ জাপানি
ঙ কোনোটিই নয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিভিন্ন ভাষার কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিম্নরূপ- চীনা: এলাচি, চা, চিনি, লিচু, সাম্পান; ইংরেজি: আফিম, কলেজ, ইউনিয়ন, চেয়ার, নভেল; জাপান: ক্যারাটে, রিক্সা, প্যাগোডা, সুনামি, হারিকিরি। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে 'টাইফুন' আরবি ভাষার শব্দ।
16 ইংরেজি (English) The negotiations reached an …….. when both parties refused to compromise on critical issues.
ক impasse
খ culmination
গ denouement
ঘ prelude
ঙ Inception
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Impasse: অচলাবস্থা, একটি বিশেষ পরিস্থিতি বোঝায় যেখানে আর অগ্রগতি সম্ভব নয়, বিশেষ করে কোনো বিরোধের ক্ষেত্রে। Culmination: চূড়ান্ত পর্যায়, কোনো ঘটনার শেষ ধাপ। Denouement: নাটক বা উপন্যাসের শেষ অংশ। Prelude: প্রস্তাবনা, কোনো ঘটনার পূর্ববর্তী ভূমিকা। Inception: কোনো কিছু শুরু করা বোঝায়। বাক্যটির অর্থ এমন যে, যখন দুই পক্ষ আপোস করতে অস্বীকার করে তখন আলোচনাটি একটি অচল অবস্থায় পৌঁছায় ।
17 ইংরেজি (English) Despite the company's rapid growth and market expansion, its profits have remained relatively stagnant, largely because of an inability to control costs, which …….. rising steadily over the past years.
ক has been
খ is
গ have been
ঘ were steadily
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রদত্ত বাক্যের শূন্যস্থানে have been বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে। কোনো কাজ অতীত সময়ে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝাতে present perfect continuous tense হয়। Relative pronoun এর পূর্বে plural verb থাকায় পরে plural verb হিসেবে have been বসেছে।
18 ইংরেজি (English) Although the scientist was initially ………… by the complexity of data, he soon developed a theory that not only explained the results but also predicted new patterns.
ক bewildered
খ intrigued
গ exonerate
ঘ mollified
ঙ placated
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Bewildered: বিভ্রান্ত হওয়া। Intrigued: কৌতূহলী। Exonerate: দায়মুক্ত। Mollified: শান্ত করা। Placated: শান্ত করা। বাক্যটির অর্থ এমন যে, বিজ্ঞানী প্রথমে তথ্যের জটিলতা দেখে বিভ্রান্ত হয়েছিলেন, কিন্তু পরে তিনি একটি তত্ত্ব উদ্ভাবন করেন যা ফলাফলগুলো ব্যাখ্যা করে এবং ভবিষ্যতের পূর্বাভাস দেয়। তাই বাক্যের অর্থ অনুসারে অপশন A।
19 ইংরেজি (English) The CEO's …………. approach to leadership alienated many of his subordinates, who felt stifled by his rigid policies and lack of empathy.
ক autocratic
খ deferential
গ benevolent
ঘ pragmatic
ঙ laissez-faire
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Autocratic: স্বেচ্ছাচারী, Deferential: বিনম্র। Benevolent: কল্যাণকামী। Pragmatic: বাস্তববাদী। Laissez-faire: ইচ্ছেমতো চলার নীতি, এটি মুক্তবাজার অর্থনীতির সাথে সম্পর্কিত। বাক্যটির অর্থ এমন যে, CEO এর এই ধরনের স্বৈরাচারী নেতৃত্বের কারণে অনেক অধস্তন কর্মী বিচ্ছিন্ন বোধ করছেন এবং তার কঠোর নীতিমালা ও সহানুভূতির অভাব তাদের আহত করেছে। তাই বাক্যের অর্থ অনুসারে অপশন A ।
20 ইংরেজি (English) The board of directors was unanimous in its decision, finding the plan both …….. and innovative.
ক imprudent
খ provident
গ capricious
ঘ volatile
ঙ perfunctory
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Imprudent: অবিবেচক। Provident: দূরদর্শী। Capricious: খামখেয়ালী। Volatile: পরিবর্তনশীল। Perfunctory: ভাসা-ভাসা। বাক্যটির অর্থ এমন যে, পরিচালনা বোর্ড সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছিল, পরিকল্পনাটি দূরদৃষ্টি এবং উদ্ভাবনী বলে মনে হয়েছে। তাই বাক্যের অর্থ অনুসারে অপশন B (Provident) ই খাপ খায়।
21 ইংরেজি (English) In contrast to last year model, the new electric car feature a more efficient battery and a streamlined design, allowing it to travel farther on a single charge and ……. Better in extreme conditions.
ক perform
খ performs
গ performing
ঘ performed
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
একটি বাক্যে দুটি verb থাকলে তার একটি verb এর সাথে ing যুক্ত হয় এবং অন্যটির base form হয়। আলোচ্য বাক্যে allow verb এর সাথে ing যুক্ত হয়ে allowing হয়েছে। তাই অন্য verb টি perform হবে। তার সাথে কোনো s/es যুক্ত হবে না।
22 ইংরেজি (English) Although Simran was afraid of heights, she seems to have no ………… about driving over bridges.
ক enormity
খ qualms
গ imminence
ঘ resurrection
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Enormity: বিশালতা। Qualms: দুশ্চিন্তা বা উদ্বেগ। Imminence: নৈকট্য। Resurrection: পুনরুত্থান। বাক্যটির অর্থ এমন যে, সিমরানের উচ্চতাভীতি থাকলেও ওভার ব্রীজ নিয়ে তার কোনো উদ্বেগ বা দুশ্চিন্তা ছিল না। তাই বাক্যের অর্থ অনুসারে অপশন B।
23 ইংরেজি (English) Because of the ………of reliable information, her report was comprised mostly of speculation.
ক dearth
খ diatribe
গ myriad
ঘ juxtaposition
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Dearth: অভাব বা ঘাটতি। Diatribe: তীব্র সমালোচনা। Myriad: অসংখ্য। Juxtaposition: পাশাপাশি অবস্থান। বাক্যটির অর্থ এমন যে, নির্ভরযোগ্য তথ্যের অভাবের কারণে তার রিপোর্টটি বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান নির্ভর ছিল।
24 ইংরেজি (English) As far as (A) money is (B) concerned, I'd (C) like to be (D) rich. No error (E).
ক A: As far as
খ B: is
গ C: I'd
ঘ D: like to be
ঙ E: No error
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাক্যটি সঠিকভাবে গঠিত এবং বাক্যটিতে ব্যাকরণগত কোনো ভুল নেই। তাই সঠিক উত্তর হবে অপশন E।
25 ইংরেজি (English) The restaurant had (A) burgers, sandwiches (B), and pizzas; we ordered (C) the former (D). No error (E).
ক A: had
খ B: sandwiches
গ C: we ordered
ঘ D: the former
ঙ E: No error
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Former শব্দটি দুটি আইটেমের মধ্যে প্রথম আইটেমটিকে বুঝাতে ব্যবহৃত হয়। কিন্তু এখানে তিনটি আইটেমের তালিকা আছে Burgers, sandwiches এবং pizzas। সেক্ষেত্রে The former এর ব্যবহার সঠিক নয়।
26 ইংরেজি (English) None of us have (A) enough money to undertake (B) the project alone, so we had (C) to depend on (D) our parents. No error (E).
ক A: have
খ B: to undertake
গ C: had
ঘ D: on
ঙ E: No error
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
None of us সাধারণত singular হিসেবে গণ্য এর সাথে singular verb ব্যবহৃত হয়। তাই অপশন A তে have এর পরিবর্তে has হলে বাক্যটি সঠিক হবে।
27 ইংরেজি (English) It was (A) serendipity rather than (B) genius that leads (C) the archaeologist to his breathtaking discovery of (D) the ancient civilization. No error (E).
ক A: was
খ B: rather than
গ C: leads
ঘ D: discovery of
ঙ E: No error
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাক্যটিতে অতীতকালের ঘটনা বর্ণনা করা হয়েছে। তাই অপশন C তে leads এর পরিবর্তে led হলে বাক্যটি সঠিক হবে।
28 ইংরেজি (English) The new guidelines mandate (A) that students not only (B) submit (C) their assignments on time but also participate (D) actively in class discussions. No error (E).
ক A: mandate
খ B: not only
গ C: submit
ঘ D: participate
ঙ E: No error
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাক্যটি সঠিকভাবে গঠিত এবং বাক্যটিতে ব্যাকরণগত কোনো ভুল নেই। তাই সঠিক উত্তর হবে অপশন E।
29 ইংরেজি (English) Which of the following is the synonym of LUGUBRIOUS?
ক Tremulous
খ Sanquine
গ Engaged
ঘ Gloomy
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মূল শব্দ – অর্থ – Synonyms: Lugubrious – বিষণ্ণ – Gloomy; Sanguine – রক্তিম – Incarnadine; Tremulous – ভীরু – Faint, timid; Engaged – জড়িত – Involved।
30 ইংরেজি (English) Which of the following is the synonym of QUIESCENT?
ক Fastidious
খ Inactive
গ Complex
ঘ Mournful
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মূল শব্দ – অর্থ – Synonyms: Quiescent – নিস্তব্ধ – Inactive; Fastidious – খুঁতখুঁতে – Pernickety; Complex – জটিল – Intricate; Mournful – শোকপূর্ণ – Doleful।
31 গণিত (Mathematics) A trader paid Tk. 300 for a shipment of x identical pens. The trader gave two pens free of cost and sold each for Tk. 5 more than the average cost of the x pens. If the total revenue from the sale of the pens was Tk. 120 more than the cost of the shipment, how many pens were in the shipment?
ক 20
খ 24
গ 28
ঘ 30
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে, x টি কলমের গড় মূল্য = 300/x। যেহেতু ২টি কলম free তে দেওয়া হয়, সেহেতু কলম বিক্রয় হয় = (x − 2)। প্রশ্নমতে, (x − 2)(300/x + 5) = 300 + 120 ⇒ (x − 2)((300 + 5x)/x) = 420 ⇒ (x − 2)(300 + 5x) = 420x ⇒ 300x − 600 + 5x² − 10x − 420x = 0 ⇒ 5x² − 130x − 600 = 0 ⇒ x² − 26x − 120 = 0 ⇒ x² − 30x + 4x − 120 = 0 ⇒ x(x − 30) + 4(x − 30) = 0 ⇒ (x − 30)(x + 4) = 0। ∴ x − 30 = 0 ⇒ x = 30। অথবা, x + 4 = 0 ⇒ x = −4, কিন্তু x ≠ −4।
32 গণিত (Mathematics) If the average of 5 positive integers is 40 and the difference between the largest and the smallest of these 5 numbers is 10, what is the maximum value possible for the largest of these integers?
ক 44
খ 48
গ 50
ঘ 52
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মনেকরি, সংখ্যা পাঁচটি যথাক্রমে x, x, x, x, x + 10। প্রশ্নমতে, x + x + x + x + x + 10 = 5 × 40 ⇒ 5x + 10 = 200 ⇒ 5x = 190 ⇒ x = 38। ∴ বড় সংখ্যাটি = 38 + 10 = 48।
33 গণিত (Mathematics) A customer came to a shop and asked the shop manager to give a 20% discount on the listed price of a pen. Moreover, for every 10 pens purchased, he wanted two pens free of cost. The manager agreed to the customer's offer because he could still make a profit of 20% on the cost price of a pen. What was the listed price of the pen?
ক 1.75x
খ 1.8x
গ 1.9x
ঘ 2x
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মনে করি, কলমের listed মূল্য = P টাকা। 20% কমে মূল্য = P × 80/100 = 0.8P টাকা। ∴ ১০টি কলমের মূল্য = 0.8P × 10 = 8P টাকা। ২টি Free সহ মোট কলম = 10 + 2 = 12টি। এখন, ১২টি কলমের মূল্য 8P টাকা ∴ ১টি কলমের মূল্য 8P/12 টাকা। আবার, ধরি, ক্রয়মূল্য = x টাকা। 20% লাভে মূল্য = x × 120/100 = 1.2x। প্রশ্নমতে, 8P/12 = 1.2x ⇒ P = (1.2x × 12)/8 ⇒ P = 1.8x।
34 গণিত (Mathematics) The fee for a course was increased by x percent from that of the previous year. Arif, a meritorious student, got y percent waiver on his course fee for his extraordinary performance. If the fee collected from Arif is 60% of the course fee of the previous year, what is the value of y in terms of x?
ক x+40
খ 100(x+40)/(x+100)
গ 60x+10
ঘ (x+60)/(x+100)
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Let, previous fees 100। So, present fees = 100 + x। Arif got waiver, then his fees = 100 − y। ATQ, ((100 + x)/100) × ((100 − y)/100) = 60% ⇒ (100 + x)(100 − y)/10000 = 60/100 ⇒ 10000 + 100x − 100y − xy = 6000 ⇒ 100x − 100y − xy + 4000 = 0 ⇒ y(100 + x) = 100x + 4000 ⇒ y = 100(x + 40)/(x + 100)।
35 গণিত (Mathematics) A box contains 200 pens of which 25% are red and the rest are black. You sold a certain number of pens, of which 60% were black. You found that among the remaining pens, only 20% are red. How many pens did you sell?
ক 50
খ 60
গ 75
ঘ 80
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
লাল কলম = 200 এর 25% = 200 × 25/100 = 50টি। ∴ কালো কলম = 200 − 50 = 150টি। মনেকরি, সে বিক্রয় করেছিল = x টি। প্রশ্নমতে, 50 − x এর 40% = (200 − x) এর 20% ⇒ 50 − x × 40/100 = (200 − x) × 20/100 ⇒ 5000 − 40x = 4000 − 20x ⇒ −40x + 20x = 4000 − 5000 ⇒ −20x = −1000 ⇒ x = 50।
36 গণিত (Mathematics) In a college, the ratio of foreign to local students is 3:7. If three-fourths of the local students are female and one-quarter of the foreign students are female, what fraction of the combined students is female?
ক 50%
খ 60%
গ 64%
ঘ 55%
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মনেকরি, বিদেশি শিক্ষার্থী = 3x এবং স্থানীয় শিক্ষার্থী = 7x। ∴ মোট শিক্ষার্থী = 3x + 7x = 10x। মহিলা শিক্ষার্থী = (7x এর 3/4) + (3x এর 1/4) = 21x/4 + 3x/4 = (21x + 3x)/4 = 24x/4 = 6x। ∴ শতকরা = (6x/10x) × 100% = 60%।
37 গণিত (Mathematics) Apu, Babu, and Tipu bought a football. Apu paid the least amount of money. Tipu paid twice as much as Apu, and Babu paid the most. Apu paid Tk. 70 less than the difference between what Babu and Tipu paid. If Apu had paid twice as much as he did pay, Babu and Tipu would have each paid Tk. 10 less. Which of the following equals the amount Babu paid?
ক 90
খ 100
গ 120
ঘ 130
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Let, Apu paid = x; Tipu paid = 2x; Babu − Tipu − 70 = Apu ⇒ Babu = Apu + Tipu + 70 = x + 2x + 70 = 3x + 70। Total price of the football = x + 2x + 3x + 70 = 6x + 70। If Apu paid 2x, then Tipu paid = 2x − 10 and Babu paid = 3x + 70 − 10 = 3x + 60। ATQ, 2x + 2x − 10 + 3x + 60 = 6x + 70 ⇒ 7x + 50 = 6x + 70 ⇒ x = 20। Babu paid = 3x + 70 = 3 × 20 + 70 = 60 + 70 = 130।
38 গণিত (Mathematics) If x = 5√5, y = 7 + √5 and z = 2 + 4√5 then which of the following is correct?
ক x > y > z
খ x > z > y
গ y > x > z
ঘ z > x > y
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে, x = 5√5 = 11.18; y = 7 + √5 = 9.64; z = 2 + 4√5 = 10.94। ∴ x > z > y।
39 গণিত (Mathematics) When the integer n is divided by 4, the quotient is p and the remainder is 1. But when it is divided by 6, the quotient is q and the remainder is 5. The value of 3q−2p is: s
ক −2
খ −1
গ 1
ঘ 2
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রশ্নমতে, n = 4p + 1 ⇒ 4p + 1 = n ⇒ 4p = n − 1 ⇒ p = (n − 1)/4। আবার, n = 6q + 5 ⇒ 6q + 5 = n ⇒ 6q = n − 5 ⇒ q = (n − 5)/6। ∴ 3q − 2p = 3 × ((n − 5)/6) − 2 × ((n − 1)/4) = (n − 5)/2 − (n − 1)/2 = (n − 5 − n + 1)/2 = −4/2 = −2।
40 গণিত (Mathematics) x years ago, Apu was one-fifth as old as Tipu was then. In x years, Tipu will be twice as old as Apu. What is the ratio of Apu's current age to Tipu's current age?
ক 2:5
খ 5:7
গ 3:7
ঘ 5:13
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মনেকরি, x বছর পূর্বে টিপুর বয়স = 5y বছর এবং x বছর পূর্বে অপুর বয়স = y বছর। বর্তমানে টিপুর বয়স = 5y + x; বর্তমানে অপুর বয়স = y + x। প্রশ্নমতে, 5y + x + x = 2(y + x + x) ⇒ 5y + 2x = 2(y + 2x) ⇒ 5y + 2x = 2y + 4x ⇒ 5y − 2y = 4x − 2x ⇒ 3y = 2x ⇒ y = 2x/3। ∴ বর্তমানে টিপুর বয়স = 5 × (2x/3) + x = (10x + 3x)/3 = 13x/3। বর্তমানে অপুর বয়স = 2x/3 + x = (2x + 3x)/3 = 5x/3। ∴ অপুর বয়স : টিপুর বয়স = 5x/3 : 13x/3 = 5 : 13।
41 গণিত (Mathematics) A 250-meter-long train passes a person in 10 seconds, and the person was running at 5 km/h in the opposite direction of the train. What is the speed of the train in km/h?
ক 50
খ 65
গ 75
ঘ 85
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ট্রেনের বেগ = 250/10 = 25 মিটার/সে. = 25 × 18/5 কি.মি./ঘণ্টা = 90 কি.মি./ঘণ্টা। আবার, বিপরীত দিকে যাওয়ার কারণে আপেক্ষিক বেগ = লোকের বেগ + ট্রেনের বেগ = 90 কি.মি./ঘণ্টা ⇒ 5 কি.মি./ঘণ্টা + ট্রেনের বেগ = 90 কি.মি./ঘণ্টা ⇒ ট্রেনের বেগ = 90 কি.মি./ঘণ্টা − 5 কি.মি./ঘণ্টা ⇒ ট্রেনের বেগ = 85 কি.মি./ঘণ্টা।
42 গণিত (Mathematics) A team of 2 men and 5 women completed one-fourth of a project in 3 days. After 3 days, one woman left and one man joined the team. The newly formed team took 2 days to complete another one-fourth of the project. How many days will 4 men take to complete the project alone?
ক 6
খ 8
গ 12
ঘ 24
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে, 2M + 5W = 1/(4 × 3) ⇒ 2M + 5W = 1/12 …(i)। আবার, 3M + 4W = 1/(4 × 2) ⇒ 3M + 4W = 1/8 …(ii)। (i) × 4 − (ii) × 5 ⇒ 8M + 20W = 1/3; 15M + 20W = 5/8; বিয়োগ করে −7M = 1/3 − 5/8 ⇒ −7M = (8 − 15)/24 ⇒ −7M = −7/24 ⇒ M = 1/24। এখন, M = 1/24 ⇒ 4M = 4/24 = 1/6। ∴ 4 জন পুরুষ 1/6 অংশ করে 1 দিনে। ∴ সম্পূর্ণ কাজ করে 6 × 1 = 6 দিনে।
43 গণিত (Mathematics) What is the minimum value of 4x²−16x−17?
ক −8
খ −29
গ −30
ঘ −33
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, y = 4x² − 16x − 17 ⇒ dy/dx = 8x − 16। সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য, dy/dx = 0 হবে। ∴ 8x − 16 = 0 ⇒ 8x = 16 ⇒ x = 2। ∴ y = 4 × 2² − 16 × 2 − 17 = 16 − 32 − 17 = −33।
44 গণিত (Mathematics) When n liters of fuel were added to a tank that was already 1/3 full, it was filled to 7/9 of its capacity. In terms of n, what is the capacity of the tank in liters?
ক 10m/9
খ 4m/3
গ 3m/2
ঘ 9m/4
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মনেকরি, tank এর ধারণ ক্ষমতা = x। 78 প্রশ্নমতে, x/3 + m = x এর 7/9 ⇒ x/3 + m = 7x/9 ⇒ m = 7x/9 − x/3 ⇒ m = 4x/9 ⇒ 4x = 9m ⇒ x = 9m/4।
45 গণিত (Mathematics) If 3y>2, which of the following must be true?
ক x+y>8
খ x−y>0
গ x−2y<2
ঘ 2x−y>1
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে, 3 < x < 7 এবং 5 > y > 2 ⇒ 7 > x > 3 ⇒ x > 3 ⇒ 2x > 6 ∴ 2x − y > 1, যা নির্দেশ করে অপশন D সর্বদা সত্য।
46 আন্তর্জাতিক বিষয়াবল Sumerian civilization is a part of __ civilization.
ক Mesopotamian
খ Mayan
গ Hebrew
ঘ Egyptian
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমীয়। আনুমানিক খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর তীরাঞ্চলে মেসোপটেমীয় সভ্যতার বিকাশ ঘটে। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত রাষ্ট্রগুলো এই প্রাচীন সভ্যতার অংশ ছিল। মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত রয়েছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসেরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা। মেসোপটেমীয়াতে সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল সুমেরীয়গণ। সুমেরীয়দের আদিবাস ছিল এলামের পাহাড়ি অঞ্চল। তাদের আয়ের উৎস ছিল কৃষি। তারা উন্নত সেচ ব্যবস্থার প্রচলন করে। সুমেরীয়গণ কিউনিফর্ম নামে একটি লিপির উদ্ভাবন করে। জলঘড়ি, চাকা ও চন্দ্রপঞ্জিকার আবিষ্কার সুমেরীয়দের গুরুত্বপূর্ণ অবদান।
47 বাংলাদেশ বিষয়াবলী Which one is the biggest religious and social festival of the Chakmas?
ক Bijhu
খ Sandisy
গ Wangala
ঘ Sangrai
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান উৎসবসমূহ নিম্নরূপ: গারো – ওয়ানগালা (ধর্মীয় ও সামাজিক); চাকমা – বিজু/বিঝু; ত্রিপুরা – বৈসুক (বর্ষবরণ); মারমা – সাংগ্রাই (বর্ষবরণ); রাখাইন – সাংগ্রাই,, সাঁওতাল – সোহরাই।
48 আন্তর্জাতিক বিষয়াবল Who is the painter of The Persistence of Memory?
ক Michelangelo
খ Leonardo da Vinci
গ Salvador Dali
ঘ Monet
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সালভেদর ডালি (১৯০৪-১৯৮৯) ছিলেন একজন খ্যাতিমান স্পেনীয় পরাবাস্তববাদী চিত্রকর। তাঁর বিখ্যাত কিছু চিত্রকর্ম হলো- The Persistence of Memory, Galatea of the Spheres, The Ecumenical Council, The Hallucinogenic Toreador।
49 সাধারণ বিজ্ঞান Which of the following is NOT a contagious disease?
ক Smallpox
খ Typhoid
গ Tuberculosis
ঘ Mumps
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে সকল রোগের জীবাণু বায়ু, পানি বা অন্য কোন মাধ্যমের সাহায্যে শরীরে প্রবেশ করে তাদের সংক্রামক (Infectious Diseases) রোগ বলে। টাইফয়েড একটি সংক্রামক রোগ যা ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে। যখন কিছু Infectious রোগের জীবাণু রোগীর সংস্পর্শে বা ছোঁয়ায় বিস্তার লাভ করে তাদের ছোঁয়াচে (Contagious) রোগ বলে। যেমন- গুটিবসন্ত (Smallpox), যক্ষ্মা (Tuberculosis), জলবসন্ত, মাম্পস (Mumps), কলেরা, ফাইলেরিয়া ইত্যাদি ছোঁয়াচে রোগ।
50 The American state that is nearest to Russia is
ক Washington
খ Maine
গ Alaska
ঘ Connecticut
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যুক্তরাষ্ট্র ৫০টি অঙ্গরাজ্য ও ১টি ফেডারেল জেলা নিয়ে গঠিত। যার মধ্যে আলাস্কা হলো আয়তনে বৃহত্তম অঙ্গরাজ্য যার রাজধানীর নাম জুনাও এবং এটি রাশিয়ার সবচেয়ে নিকটে অবস্থিত। রাশিয়া থেকে আলাস্কা অঙ্গরাজ্যের দূরত্ব প্রায় ৫৫ মাইল বা ৮৮.৫ কি.মি.। আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল। ১৮৬৭ সালে ৭.২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়া
51 আন্তর্জাতিক বিষয়াবল Who is NOT a recipient of the Nobel Prize in Literature?
ক Pablo Neruda
খ Leo Tolstoy
গ Bernard Shaw
ঘ Bertrand Russell
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সাহিত্যিক ও নোবেল পুরস্কার অর্জনের সাল: জর্জ বার্নার্ড শ – ১৯২৫; বার্ট্রান্ড রাসেল – ১৯৫০; পাবলো নেরুদা – ১৯৭১। লিও টলস্টয় রাশিয়ার ঔপন্যাসিক ছিলেন। তাঁর বিখ্যাত কিছু উপন্যাস হলো- War and Peace, Anna Karenina, Childhood, Resurrection।
52 সাধারণ বিজ্ঞান Humidity is measured by which of the following instruments?
ক Barometer
খ Sphygmomanometer
গ Hygrometer
ঘ Hydrometer
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যন্ত্রের নাম – প্রয়োগ: হাইগ্রোমিটার – বায়ুতে আর্দ্রতা পরিমাপক; হাইড্রোমিটার – তরলের আপেক্ষিক ঘনত্ব নির্ধারক; ব্যারোমিটার – বায়ুমণ্ডলের চাপ নির্ণয়।
53 আন্তর্জাতিক বিষয়াবল The French Revolution ended in the year
ক 1787
খ 1776
গ 1788
ঘ 1799
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৭৮৯ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়। দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন। 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব' ছিল ফরাসি বিপ্লবের ভিত্তি। নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। ফরাসি বিপ্লবের সূত্র ধরে ফ্রান্সে জাতীয়তাবাদ আবির্ভূত হয়। এ বিপ্লব ইউরোপের পুরাতন সমাজ ও শাসনব্যবস্থা ভেঙ্গে দেয় এবং নতুন যুগের সূচনা হয়।
54 সাধারণ বিজ্ঞান Which ultraviolet ray is the most harmful?
ক UV-A
খ UV-B
গ UV-C
ঘ UV-D
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অতি বেগুনি রশ্মির মধ্যে UV-C সবচেয়ে ক্ষতিকর এবং শক্তিশালী রশ্মি। এটি ত্বকের দ্বিতীয় স্তরে প্রবেশ করতে পারে এবং ত্বকে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। ওজোন স্তর দ্বারা সম্পূর্ণরূপে শোষিত হয় বলে পৃথিবীতে এটি প্রবেশ করতে পারে না।
55 সাধারণ বিজ্ঞান Which of the following helps in the production of hemoglobin?
ক Protein
খ Fat
গ Carbohydrate
ঘ Starch
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হিমোগ্লোবিন মূলত রক্তে অবস্থিত প্রোটিন। এটি রক্তের লোহিত রক্ত কণিকায় থাকে। এই হিমোগ্লোবিনের কারণেই রক্ত লাল হয়। হিমোগ্লোবিনের মূল কাজ হল দেহের প্রতিটি অংশে প্রয়োজনীয় অক্সিজেন রক্তের মাধ্যমে পৌঁছে দেওয়া। রক্তে হিমোগ্লোবিন কমে গেলে রক্তশূন্যতা, শ্বাসকষ্ট, দুর্বলতা, মাথাব্যথা, ক্ষুধামন্দা দেখা দেয়।
56 ভূগোল ও পরিবেশ Port of Valencia is in
ক Spain
খ Morocco
গ Portugal
ঘ Italy
ঙ France
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সমুদ্র বন্দরসমূহ নিম্নরূপ- ভিয়েতনাম: সায়গন; পর্তুগাল: লিসবন; মায়ানমার: আকিয়াব; জার্মানি: হামবুর্গ; জর্ডান: আকাবা; লিবিয়া: বেনগাজি; ইরান: বন্দর আব্বাস, আবাদান; রাশিয়া: ভ্লাদিভস্টক, সেন্ট পিটার্সবার্গ; সৌদি আরব: জেদ্দা; মিশর: সুয়েজ, পোর্ট সৈয়দ, আলেকজান্দ্রিয়া; ইয়েমেন: এডেন; মরক্কো: কাসা ব্লাঙ্কা; স্পেন: ভ্যালেন্সিয়া পোর্ট; সেনেগাল: ডাকার।
57 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি Which is a valid Excel function?
ক CONCAT
খ VLOOKUP
গ TEXTMERGE
ঘ All
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
MS Excel এর CONCAT ফাংশন দুটি Column এর তথ্যকে একত্র করে একটি নতুন Column এ পরিণত করে। VLOOKUP ফাংশন একটি Table এর প্রথম Column এ একটি নির্দিষ্ট Value খুঁজে বের করে এবং তারপর সেই সারির অন্য একটি Column থেকে Value Return করে। MS Excel এ TEXTMERGE এ কোনো ফাংশন নয়। দ্রষ্টব্য: মূল উৎসে A ও B—দুটিকেই সঠিক উত্তর হিসেবে উল্লেখ করা হয়েছে; প্রশ্নটিতে একাধিক সঠিক উত্তর রয়েছে।
58 সাধারণ বিজ্ঞান The spacecraft designed by Boeing is called
ক Starliner
খ Dream Chaser
গ SpaceX
ঘ Arene
ঙ Skylion
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
স্টারলাইনার হলো বোয়িং এর তৈরি মহাকাশযান। ২০২৪ সালের ৫ জুন স্টারলাইনার মহাকাশযানে চড়ে মহাকাশে যান সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। বোয়িং এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত।
59 বাংলাদেশ বিষয়াবলী The design capacity of the Wind Power Plant in Cox's Bazar is __ MW.
ক 58
খ 62
গ 64
ঘ 66
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেশে নবায়নযোগ্য জ্বালানির নতুন সম্ভাবনা তৈরি করেছে কক্সবাজারে স্থাপিত ৬৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন 'খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র'। দেশের বৃহত্তম ও প্রথম বাণিজ্যিক এ বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৪ সালের ৮ মার্চ থেকে পুরোদমে উৎপাদন শুরু করার পর এখন প্রতিদিন ৬৬ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।
60 আন্তর্জাতিক বিষয়াবল Which country became the newest member of NATO?
ক Finland
খ Sweden
গ Ukraine
ঘ Georgia
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
NATO (North Atlantic Treaty Organization) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটো যাত্রা শুরু করে ১২টি দেশ নিয়ে। এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি এবং সর্বশেষ সদস্য সুইডেন। যোগদানের তারিখ: ৭ মার্চ ২০২৪। ন্যাটোভুক্ত মুসলিম দেশ হলো- আলবেনিয়া এবং তুরস্ক।
61 আন্তর্জাতিক বিষয়াবলী Which of the following Indian provinces has no common boundary with Bangladesh?
ক Manipur
খ Tripura
গ Mizoram
ঘ Meghalaya
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের সীমান্ত রয়েছে ২টি দেশের সাথে। যথা- ভারত ও মিয়ানমার। মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য মতে, বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪৭১১ কি.মি. যার মধ্যে উপকূলের দৈর্ঘ্য ৭১৬ কি.মি., ভারতের সাথে সীমারেখার দৈর্ঘ্য ৩৭১৫ কি.মি. এবং মিয়ানমারের সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কি.মি.। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩০টি। ভারতের সীমান্তবর্তী রাজ্য আছে ৫টি। যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩টি। যথা- রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার। অন্যদিকে, বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্য ২টি। যথা- আরাকান ও চিন। রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে।
62 আন্তর্জাতিক বিষয়াবল Which of the following is NOT an ASEAN country?
ক Brunei
খ Myanmar
গ Cambodia
ঘ China
ঙ All are members
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ASEAN (Association of Southeast Asian Nations) প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। এর সদস্য সংখ্যা ১১টি। যথা: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লাওস, তিমুর লেস্তে, ভিয়েতনাম, মিয়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া।
63 বাংলাদেশ বিষয়াবলী Which of the following is NOT one of Professor Muhammad Yunus's 3 Zeros for a sustainable future?
ক Zero Poverty
খ Zero Unemployment
গ Zero Net Carbon Emission
ঘ Zero Hunger
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ড. মুহম্মদ ইউনূস – জন্ম: ২৮ জুন, ১৯৪০; প্রতিষ্ঠাতা: গ্রামীণ ব্যাংক; লিখিত গ্রন্থ: Bankers to the poor, Three farmers of Jobra, Jorimon and Others: Faces of poverty, Creating a world without poverty; পুরস্কার: প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড (১৯৭৮), র‍্যামন ম্যাগসেসে পুরস্কার (১৯৮৪), স্বাধীনতা পুরস্কার (১৯৮৭), নোবেল পুরস্কার (২০০৬), প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯), অলিম্পিক লরেল (২০২০), চ্যাম্পিয়ন অব দ্য গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড (২০২১)। Three zero model: Zero Poverty, zero unemployment and zero net carbon emissions।
64 বাংলাদেশ বিষয়াবলী Which product recently lost its Geographical Indication (GI) tag from Bangladesh to India?
ক Baluchari saree
খ Tangail saree
গ Kolu saree
ঘ Jamdani saree
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভারতের শিল্প মন্ত্রণালয় ২০২৪ সালের ২ জানুয়ারি 'বাংলা টাঙ্গাইল শাড়ি' বা 'টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল' নামে টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়। ৭ ফেব্রুয়ারি, ২০২৪ জিআই পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে স্বীকৃতি দেয় শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এবং ৮ ফেব্রুয়ারি এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।
65 আন্তর্জাতিক বিষয়াবল Who won the 2023 FIFA Women's World Cup?
ক Germany
খ USA
গ Spain
ঘ England
ঙ Uruguay
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ফিফা নারী বিশ্বকাপ ২০২৩: আয়োজন – নবম; স্বাগতিক – অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড; সময় – ২০ জুলাই-২০ আগস্ট, ২০২৩; ফাইনাল – চ্যাম্পিয়ন: স্পেন, রানার্স আপ: ইংল্যান্ড।
66 আন্তর্জাতিক বিষয়াবল What was the theme of the Paris Olympics 2024?
ক Social business
খ Life and livelihood
গ Human rights
ঘ Microfinance
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্যারিস অলিম্পিক ২০২৪: আয়োজন – ৩৩তম (গ্রীষ্মকালীন); সময়কাল – ২৬ জুলাই-১১ আগস্ট ২০২৪।
67 আন্তর্জাতিক বিষয়াবল Recently, which country has proposed a three-day weekend?
ক Canada
খ Saudi Arabia
গ Singapore
ঘ Tunisia
ঙ Qatar
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সেপ্টেম্বর ২০২৪ মাসে দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ জানায় রিয়াদভিত্তিক প্রতিষ্ঠান লুসিডিয়া কর্মীদের সপ্তাহে তিন দিনের ছুটি দেওয়ার ঘোষণা করেছিল।
68 আন্তর্জাতিক বিষয়াবলী Who is the current Chairman of the Political Bureau of Hamas?
ক Ismail Haniyeh
খ Abu Ubaida
গ Yahya Sinwar
ঘ Khalid al-Hayya
ঙ None
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখা প্রধান ছিলেন। ৩১ জুলাই ২০২৪ গুপ্ত হত্যায় তিনি নিহত হন। Abu Ubaida হামাসের মিলিটারি শাখার মুখপাত্র হিসেবে কাজ করেছেন। ইয়াহিয়া ইবরাহিম হাসান সিনওয়ার ছিলেন একজন ফিলিস্তিনি রাজনীতিবিদ এবং হামাসের রাজনৈতিক শাখার প্রধান। ৭ আগস্ট ২০২৪ তাকে হামাসের রাজনৈতিক শাখার প্রধানের দায়িত্ব দেওয়া হয়। ১৭ ??
69 সাধারণ বিজ্ঞান Who has recently broken the record held by Michael Phelps in the 400m swimming competition?
ক Leon Marchand
খ Lewis Clarnburt
গ Alberto Razzetti
ঘ Cedric Buessing
ঙ Adam Peaty
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বেইজিং অলিম্পিকে ২০০৮ সালে ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ডে সাঁতারে ৪০০ মিটার অতিক্রম করে বিশ্বরেকর্ড করেন মাইকেল ফেলপস। ফরাসি তরুণ সাঁতারু লিওন মার্চান্ড ২০২৪ সালের অলিম্পিকে সাঁতারের ৪০০ মিটার মিডলের ইভেন্টে পুলে নেমে মাত্র ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ডে অতিক্রম করে মাইকেল ফেলপসের রেকর্ড ভাঙ্গেন।
70 সাধারণ বিজ্ঞান Which country is severely affected by the recent MPox outbreak?
ক Kenya
খ Senegal
গ Djibouti
ঘ Congo
ঙ Ethiopia
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এমপক্স একটি ভাইরাসজনিত রোগ। এ রোগের জন্য দায়ী মাঙ্কিপক্স ভাইরাস। ১৯৫৮ সালে ডেনমার্কে বানরের (প্রাণী) দেহে এ রোগ প্রথম সনাক্ত হয়। ১৯৭০ সালে কঙ্গো প্রজাতন্ত্রে মানুষের দেহে প্রথম এটি সনাক্ত হয়। এ রোগ বেশি ছড়িয়েছে আফ্রিকার বিভিন্ন অংশে (বিশেষত গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে)।